হোম > বিনোদন > গান

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সমরজিৎ রায় ও জয়তী চক্রবর্তী

রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবেই পরিচিত জয়তী চক্রবর্তী। রবীন্দ্রসংগীতের পাশাপাশি আধুনিক গান ও সিনেমার প্লেব্যাকেও পাওয়া গেছে তাঁকে। এবার প্রথমবারের মতো দ্বৈত কণ্ঠের মৌলিক গান নিয়ে আসছেন জয়তী চক্রবর্তী। ‘যদি অকারণ’ শিরোনামের গানটিতে জয়তীর সঙ্গে গেয়েছেন সমরজিৎ রায়। লিখেছেন গীতিকবি সঞ্জয় রায়। সুর, সংগীত আয়োজন ও পরিচালনা করেছেন সমরজিৎ রায়। আজ ১৮ ডিসেম্বর সমরজিৎ রায়ের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নতুন এই গান।

যদি অকারণ গানটি নিয়ে জয়তী চক্রবর্তী বলেন, ‘সমরজিতের গানের মধ্যে ভীষণ নিষ্ঠা, দক্ষতা এবং শিক্ষার ছাপ আছে যা আমাকে ভীষণভাবে টানে। ওর সঙ্গে আমার দ্বৈত কণ্ঠে গাওয়া যদি অকারণ ভারী মিষ্টি, সুন্দর বৈঠকী মেজাজের প্রেমের একটি গান। এটি আমার প্রথম দ্বৈত কণ্ঠের মৌলিক গান যা শ্রোতাদের পছন্দ হবে বলে আশা করছি।’

সমরজিৎ রায় বলেন, ‘জয়তী দিদি আমার ভীষণ পছন্দের একজন শিল্পী। ওনার কণ্ঠের গান তন্ময় হয়ে শুনতে হয়। মূলত রবীন্দ্রসংগীতের শিল্পী হলেও তিনি তাঁর পরিশীলিত উদাত্ত কণ্ঠে এই আধুনিক মৌলিক গানটি কতটা অসাধারণ গেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। শুধু এইটুকুই বলতে পারি, দিদি এবং আমার গানের শ্রোতারা ভীষণ সুন্দর একটি আধুনিক বাংলা গান উপহার পেতে চলেছেন। বাংলা গানের জয় হোক।’

১৮ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মৌলিক গানের প্রতিযোগিতা

বিচারকের আসনে পাঁচ শিল্পী

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

অঞ্জন দত্তকে ট্রিবিউট করে কনসার্ট গাইবেন জয়, সানি ও শুভ্র

হ‌ুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে এস আই টুটুলের গান ‘মন’

এ আর রাহমান শেয়ার করলেন শুভ-নন্দিতার গান

কে-পপ অ্যালবামের সবচেয়ে বড় বাজার এখন যুক্তরাষ্ট্র

বন্যার কারণে পিছিয়ে গেল রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান

ভেনেজুয়েলার শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান শাকিরার