হোম > বিনোদন > গান

আম্বানিবাড়ির বিয়েতে গাইতে কত নিচ্ছেন জাস্টিন বিবার

আগামী ১২ জুলাই বসবে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের আসর। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। জোড়া প্রি-ওয়েডিংয়ের মতোই বিয়ের অনুষ্ঠানও যে হবে ঝলমলে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানটিতে পারফর্ম করতে গতকাল বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন পপতারকা জাস্টিন বিবার। আজ শুক্রবার (৫ জুলাই) অনন্ত ও রাধিকার সংগীত অনুষ্ঠান। সেখানেই পারফর্ম করবেন জাস্টিন বিবার।

চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক্‌বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের অন্যতম ধনী আম্বানি পরিবার। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, রিহানা থেকে শাহরুখ খান, এমনকি পুরো বলিউড; যেখানে পারফর্ম করেছিলেন রিহানা থেকে ভারতের অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো সংগীতশিল্পীরা।

জামনগরে প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতাতে রিহানা নিয়েছিলেন ৬৬ থেকে ৭৪ কোটি রুপি। এবার রিহানার আকাশছোঁয়া পারিশ্রমিককেও টেক্কা দিলেন জাস্টিন বিবার। বিবার পারিশ্রমিক হাঁকিয়েছেন ১০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় তা ৮৩ কোটি রুপির বেশি।

এরপর গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিত হয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ। ইতালি থেকে ফ্রান্সের জলপথে ক্রুজের মধ্যে পারফর্ম করেছিলেন কেটি পেরি। পাশাপাশি ব্যাকস্ট্রিট বয়েজ থেকে বলিউডের একাধিক তারকারা পারফর্ম করেছিলেন সেখানে।

আম্বানিবাড়িতে এই সময়ে এখন চলছে মামেরু সেরেমনি। গুজরাটি বিয়ের রীতিতে কন্যাপক্ষের বাড়ি থেকে বরপক্ষের ঘরে মিষ্টি, উপহার নিয়ে হাজির হন পাত্রীর মামা। বিয়ের আগে আশীর্বাদ পর্ব চলে এই অনুষ্ঠানে। সে জন্য দুই পরিবারের লোকজনই হাজির হয়েছেন ইতিমধ্যে। শুভ অনুষ্ঠান ঘিরে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে অ্যান্টিলা। তারকারাও এখনো হাজির হতে শুরু না করলেও এবার একে একে অনেকেই হাজির হবেন।

এদিকে, বিয়ের অনুষ্ঠানের ঠিক আগেই আম্বানিদের পরিবারের পক্ষ থেকে গণবিবাহের আয়োজন করা হয়েছিল। আর্থিকভাবে পিছিয়ে আছেন এমন ৫০ জন দম্পতির বিয়ের ব্যবস্থা করেন তাঁরা।

গাইতে পারছেন না অলকা ইয়াগনিক, এখনো ভুগছেন শ্রবণশক্তির জটিল সমস্যায়

রাহাত ফতেহ আলী খান ও শাহ জামান খানকে সম্মাননা

আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতম হাসানের

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ’

স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’

বিটিএসের ‘কামব্যাক’ ঝড়, নেটফ্লিক্সে দেখল ১৮.৪ মিলিয়ন দর্শক

সাংহাইয়ে আরমীন মূসার কনসার্ট, থাকছে আব্বাসউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

নতুন প্রজন্মের উদ্দেশে নতুন আয়োজনে ‘প্রথম বাংলাদেশ’

গান নিয়ে বিতর্কের মাঝেই অভিনেত্রী ইশাকে বিয়ে করলেন র‍্যাপার বাদশা