হোম > বিনোদন > গান

মৌমিতার গান মুক্তি পাচ্ছে আজ

বিনোদন প্রতিবেদক

বিন হাইয়ের ব্যানারে তৈরি কণ্ঠশিল্পী মৌমিতা আফরোজের গাওয়া দুটি নতুন গান মুক্তি পাচ্ছে এবারের ঈদে। গানের শিরোনাম ‘প্রেমের কন্টাক্টর’ ও ‘পাঙ্কু ছেলে’। বিন হাইয়ের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল মুক্তি পাবে গান দুটি। আজ ৮ এপ্রিল বিকেল রাত ৮টায় মুক্তি পাচ্ছে ‘প্রেমের কন্টাক্টর’ এবং ঈদের তৃতীয় দিন মুক্তি পাবে ‘পাঙ্কু ছেলে’।

পপ ফিউশন টাইপের গান দুটিতে র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন পিয়াস। আতিক আহমেদের কথায় গান দুটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিক সাহান। ‘প্রেমের কন্টাক্টর’ গানটিতে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও সুমনা আফরিন এবং ‘পাঙ্কু ছেলে’ গানটিতে মডেল হয়েছেন অনিক সাহান ও আনফি সিনহা। মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেছেন এম এইচ রিজভী। কোরিওগ্রাফি করেছেন এ আর অলি। চিত্রগ্রহণে ছিলেন শিউল বাবু।

সংগীতশিল্পী মৌমিতা আফরোজ বলেন, ‘আজ গানটি মুক্তি পাবে। তাই একটু টেনশন হচ্ছে। তবে আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে। কারণ, এই সময়ের ট্রেন্ডের কথা মাথায় রেখে তরুণ প্রজন্মের ভালো লাগা ও বিনোদনের কথা ভাবনায় রেখে তৈরি হয়েছে গান দুটি। গানের কথা, সুর ও কম্পোজিশনের ভিন্নতা শ্রোতাদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।’

নির্মাতা এম এইচ রিজভী বলেন, ‘গান দুটির কথা, সুর ও সংগীতে এই চলতি সময়ের ট্রেন্ডকে ফলো করা হয়েছে। বেশ রিদমিক গান। তাই মিউজিক ভিডিওটি আমি সেভাবেই সাজানোর চেষ্টা করেছি। কোরিওগ্রাফি, কালার আর চোখ ধাঁধানো সম্পাদনার কাজ দেখা যাবে ভিডিওতে। মৌমিতা যেমন ভালো গেয়েছেন, স্ক্রিনে শিল্পীদের রসায়নও বেশ ভালো লেগেছে। আশা করছি সবার সম্মিলিত চেষ্টায় তৈরি মিউজিক ভিডিও দুটি ভালো লাগবে সবার।’

তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর উদ্‌যাপন

পান্থ কানাই ও অনিমেষকে নিয়ে মিঠুন গাইলেন নতুন গান

গৌতম ঘোষালের কথা ও সুরে ঐশিকা নদীর গান

এক মঞ্চে জেমস ও হাসান, ফিরছে বাংলা রকের নস্টালজিয়া

সমরজিৎ ও প্রিয়াংকার সঙ্গে সুরছায়ার ছয় শিক্ষার্থী

ঈশানের নতুন গান ‘ধূপ’

নতুন সংগীতায়োজনে ‘ট্র্যাজেডি পিলখানায়’, আসিফের সঙ্গে রোদসী

বেতারের জন্য আগুন ও প্রিয়াঙ্কার কণ্ঠে সুমীর লেখা গান

প্রকৃতি আর ভালোবাসার আবেশে সুজিত মোস্তফার ‘সাদা শেফালী’

গান গাইতে যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমীন