হোম > বিনোদন > গান

শেষ আধুনিক গানের অনুষ্ঠানের ঘোষণা কবীর সুমনের

আধুনিক গানের শেষ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। গতকাল শনিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তবে এখন থেকে তিনি নিয়মিত বাংলা গানের খেয়ালের অনুষ্ঠান করতে চান।

কবীর সুমন লিখেছেন, ‘১৭ মার্চ ২৪, সন্ধেবেলা কলকাতায় অর্ধেক সময় বাংলা খেয়ালের সঙ্গে বাকি অর্ধেক আধুনিক বাংলা গানের যে অনুষ্ঠানটি আমি করব, সেটাই হতে চলেছে আমার শেষ আধুনিক গানের অনুষ্ঠান।’

তবে কবীর সুমন এখন থেকে নিয়মিত বাংলা গানের খেয়ালের অনুষ্ঠান করতে চান। তিনি লিখেছেন ‘বাংলাদেশেও আর যেতে পারব না আধুনিক গানের অনুষ্ঠান করতে। বাংলা খেয়ালের অনুষ্ঠান করতে চাই, করবও। বাকি জীবন আমার মাতৃভাষায় খেয়াল গান রচনা করে যেতে, গেয়ে যেতে আর যথাসম্ভব শিখিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে চার দিনের বাংলা খেয়াল কর্মশালা উপলক্ষে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি। তাঁর প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এই অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাইয়ের ৩০ বছর উদ্‌যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক।

ফাহমিদা নবীর নতুন গান ‘খেয়ালী সুর’

১৪ বছর পর ওয়ারফেজের নতুন ষ্টুডিও অ্যালবাম, প্রথমবার যাচ্ছে যুক্তরাজ্য সফরে

ভেঙে যাচ্ছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড কার্ড

রোলিং স্টোনসের ৭ বছরের রেকর্ড ভাঙল বিটিএস

দুই বছর পর হঠাৎ বিয়ন্সের নতুন গান

টেইলর-ট্রাভিসের রাজকীয় বিয়ে

‘সোনার তরী’ বিতর্কে অর্ণবের পাশে দাঁড়ালেন সুনিধি

সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ে দিনব্যাপী আয়োজন

মাশা, শোয়েব ও মৌসুমির কণ্ঠে প্রকাশ পেল ‘মেঘ’

নতুন লাইনআপে ফিরছে অর্থহীন ও আর্টসেল