হোম > বিনোদন > গান

১০ বছর অপেক্ষার পর প্রকাশ পেল অ্যাশেজের ‘ফেরিওয়ালা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘ফেরিওয়ালা’ গানের পোস্টার। ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের নতুন গান ‘ফেরিওয়ালা’। এটি অ্যাশেজের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে ধারণ করা হয়েছে ভিডিও চিত্র। অ্যাশেজের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান জানালেন ফেরিওয়ালা গানের পেছনে রয়েছে এক দশকের দীর্ঘ ইতিহাস। অনেক পাওয়া না পাওয়ার স্মৃতি।

২০১৬ সালের সেপ্টেম্বরে ফেসবুকে দুটি লাইন শেয়ার করেছিলেন জুনায়েদ ইভান—‘ময়লা জমে গেছে শেষ লাইনে, তোমার চোখ অন্যভাবে জ্বলছে।’ সেটি ছিল কেবল আভাস। এরপর ২০১৯ সালে গানটির ডেমো প্রকাশ করা হয় ইউটিউবে। সময় পেরিয়েছে, বেড়েছে ভক্তদের কৌতূহল, কিন্তু পূর্ণাঙ্গ গান আর আসেনি। গানটির অপেক্ষায় এক দশকে ইউটিউবের মন্তব্যের ঘরে জমেছে সাত শতাধিক মন্তব্য, যার প্রায় প্রতিটির মূল সুর অপেক্ষা। প্রতি মাসেই কেউ না কেউ গানটির খবর নিয়েছে। অবশেষে ফেরিওয়ালা প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়েছে অ্যাশেজ ভক্তদের সেই অপেক্ষা।

জুনায়েদ ইভান বলেন, ‘সে অনেক আগের কথা। ১০ বছরের বেশি হবে গানটি তৈরি করেছিলাম। তখন বুঝিনি রিলিজ করতে এত সময় লাগবে। ২০১৬ সালে ফেসবুকে দুই লাইন প্রকাশের পর থেকে রিলিজ অবধি আপডেট জানতে চেয়েছেন শ্রোতারা। ইউটিউব ও ফেসবুকে জমা হয়েছে হাজারের বেশি মন্তব্য, যা আমাদের আপ্লুত করেছে। অবশেষে গানটি রিলিজ দিতে পারছি। ভালো লাগছে।’

অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপ—জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কি-বোর্ড) এবং তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।

তিন দেশের শিল্পীদের নিয়ে কনসার্টের নতুন তারিখ ঘোষণা

ভারতে মিনার-ই-দিল্লি সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

১৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার মেঘ এবার গান হয়ে ঝরবে

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন জেমস

রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার

বাবা-ছেলের গানে খুরশীদ আলম ও মোমিন বিশ্বাস

১৫ বছর পর আলিফের একক অ্যালবাম

এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা, সঙ্গে বেঙ্গল সিম্ফনি

ব্যান্ড ওয়ারফেজের সঙ্গে জিপোর যাত্রা শুরু

‘রইদ’ সিনেমায় কানাই দাস বাউলের শেষ গান