হোম > বিনোদন > সিনেমা

‘তুফান’ সিনেমার টিজারে শাকিবের ঝড়

বেলা ২টায় নির্মাতা রায়হান রাফী ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ! আজ যেকোনো সময় আসতে পারে ভয়ংকর কোনো ঝড়। বিশেষ দ্রষ্টব্য, এই তুফানি ঝড়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না!’

বিকেল সাড়ে ৫টায় সেই তুফানের ঝলক দেখালেন নির্মাতা। সুপারস্টার শাকিব খানকে নিয়ে তৈরি তাঁর ‘তুফান’ সিনেমার প্রথম টিজার প্রকাশ করলেন। যেখানে রীতিমতো ঝড় তুললেন শাকিব। এর আগে শাকিবকে এতটা বিধ্বংসী রূপে দেখা যায়নি।

১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে বন্দুক হাতে অ্যাকশন মুডে এন্ট্রি নেন শাকিব। এ সময় ভয়েস ওভারে শোনা যায়, ‘পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে...’, কথা শেষ না হতেই বিশাল এক অস্ত্র দিয়ে গুলি চালিয়ে সব তছনছ করে দেন শাকিব।

এরপরেই দেখা যায় ঠান্ডা মাথার চঞ্চল চৌধুরীকে। হাসতে হাসতে চঞ্চল বলেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে!’

ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। তবে দক্ষিণ ভারতীয় স্টাইলের অ্যাকশনের আদলে শাকিবের মাঝে ‘অ্যানিমেল’ সিনেমার রণবীর কিংবা কেজিএফের যশের ছায়াও খুঁজছেন অনেকে।

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক গ্যাংস্টারের গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা। নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে হয়নি। ভারতের কেজিএফ, পুষ্পার মতোই একটি অ্যাকশনধর্মী গ্যাংস্টার সিনেমা উপহার দিতে চান তিনি।

তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ। শাকিব খান ও চঞ্চল চৌধুরীর সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা প্রমুখ। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান।

আমেরিকা ও ইউরোপে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’

শিল্পী ও নির্মাতাদের ক্ষোভ, নীরব চলচ্চিত্র সংগঠনগুলো, মানববন্ধনে রুমিন ফারহানা

ঈদের সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

সাংহাই চলচ্চিত্র উৎসবে ‘সাঁকোটা দুলছে’

ঈদ উপলক্ষে মুক্তি পেল আট সিনেমা

অনীক দত্তকে নিয়ে নওশাবা, ‘আমাদের সম্পর্ক ছিল বাবা-মেয়ের মতো’

সাবেক স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর নির্মাতা অনীক দত্তের রহস্যমৃত্যু

‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’র ডিসিপি এখনো বুঝে পায়নি স্টার সিনেপ্লেক্স

মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’খ্যাত পরিচালক অনীক দত্ত

ঈদে আসছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমার গান