হোম > বিনোদন > সিনেমা

থ্রি ইডিয়টস ও মুন্না ভাইয়ের সিকুয়েলের খবর নিশ্চিত করলেন হিরানি

বিনোদন ডেস্ক

রাজকুমার হিরানি। ছবি: সংগৃহীত

শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে ‘ডানকি’ বানানোর পর থেকে কৌতূহল ছিল, রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট কী হবে! মাঝে শোনা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল বানাতে চলেছেন তিনি। ‘মুন্না ভাই’-এর তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছেন, এমন খবরও এসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন এই জনপ্রিয় বলিউড নির্মাতা। জানিয়েছেন, বর্তমানে একাধিক আইডিয়া নিয়ে কাজ করছেন তিনি। এর মধ্যে রয়েছে থ্রি ইডিয়টসের সিকুয়েল ও মুন্না ভাইয়ের তৃতীয় পর্ব।

ভ্যারাইটি ইন্ডিয়াকে রাজকুমার হিরানি বলেন, ‘এই মুহূর্তে একাধিক আইডিয়া আছে মাথায়। প্রধানত দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছি। মুন্না ভাইয়ের আইডিয়া ডেভেলপ করছি। এ ছাড়া থ্রি ইডিয়টসের সিকুয়েলের কাজও চলছে।’

নব্বইয়ের দশকে এডিটর হিসেবে ক্যারিয়ার শুরু করেন রাজকুমার হিরানি। ২০০৩ সালে ‘মুন্না ভাই এমবিবিএস’ দিয়ে পরিচালনায় আসেন তিনি। সিনেমাটি ব্যাপকভাবে আলোচিত হওয়ার পর ২০০৬ সালে নির্মাণ করেন এর সিকুয়েল ‘লাগে রাহো মুন্না ভাই’। এ দুই সিনেমায় চিকিৎসাব্যবস্থার অসংগতির চিত্র ফুটিয়ে তোলেন তিনি। দ্বিতীয় পর্ব মুক্তির এক দশক পর এর তৃতীয় পর্ব নিয়ে কাজ শুরু করেছেন হিরানি। তিনি বলেন, ‘আমার কাছে মুন্না ভাইয়ের তৃতীয় পর্বের একটি প্রাথমিক আইডিয়া আছে, যা আরও বৃহত্তর পরিসরে। তবে গল্পটির সমাপ্তি এখনো খুঁজে পাইনি।’

অন্যদিকে, ২০০৯ সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়টসে উঠে এসেছিল প্রচলিত শিক্ষাব্যবস্থার অসংগতি। এর সিকুয়েল ‘ফোর ইডিয়টস’ বানাতে চলেছেন তিনি। তাতে প্রধান তিন চরিত্র র‍্যাঞ্চো, ফারহান ও রাজু ছাড়াও আসবে নতুন আরেক চরিত্র। নির্মাতা হিরানি জানান, এই আইডিয়া হঠাৎ একদিন মাথায় আসে। বর্তমানে সেটা নিয়ে কাজ করছেন। তবে থ্রি ইডিয়টস নাকি মুন্না ভাই; কোনটির সিকুয়েল আগে আসবে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন প্রিয়াঙ্কা

নাম বদলে ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে নিরবের ‘শিরোনাম’

ঈদের সিনেমা নিয়ে হতাশ হলমালিকেরা

অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্ত দাবি সহকর্মীদের

শুটিংয়ে গিয়ে পানিতে তলিয়ে গেলেন টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ আটকে দেওয়ায় ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা

মেসির প্রসঙ্গ টেনে শাকিব খানকে নিয়ে যা বললেন মিশা সওদাগর

জন্মদিনে রকস্টার লুকে হাজির হলেন শাকিব খান

সিনেমার প্রচারে ঢাকায় এলেন শাকিবের নায়িকা জ্যোতির্ময়ী

ঢালিউডের নয়া ভিলেন সোহেল মণ্ডল