হোম > বিনোদন > সিনেমা

শুটিং শেষ না করে বাংলাদেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন সায়ন্তিকা

সম্প্রতি প্রথমবারের মতো ঢাকার সিনেমায় অভিনয় করতে এসে শুটিংয়ের মাঝপথেই কলকাতায় ফিরে গেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমার নৃত্য পরিচালক মাইকেলের অধীনে কাজ করবেন না বলেই শুটিং শেষ না করে ঢাকা ছেড়েছেন তিনি। এবার এ বিষয়ে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, শুধু নৃত্য পরিচালক মাইকেলের আচরণের জন্য নয়, শুটিং শেষ না করার নেপথ্যে রয়েছে প্রযোজকের অব্যবস্থাপনা।

সংবাদমাধ্যমটির কাছে সায়ন্তিকা দাবি করছেন, ‘ছায়াবাজ’ ছবির নৃত্যপরিচালক মাইকেল তাঁকে হয়রানি করেছেন। এ নিয়ে তাঁর ভাষ্য, ‘প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তারপর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে।’

সায়ন্তিকা বলেন, ‘আমি একজন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে আমাকে সরাতে গিয়েছিল। তখন আমি সবার সামনেই বাধা দিই।’

অভিনেত্রী জানান, মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। অভিনেত্রীর কথায়, ‘বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। ওর কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থা নেই।’

সায়ন্তিকা জানান, দুই দিন ধরে কক্সবাজারে গিয়ে তিনি অপেক্ষা করেন। প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। অভিনেত্রীর ভাষ্য, ‘হঠাৎই বলা হলো, নাচের দৃশ্যের শুটিং করা হবে! বারবার যোগাযোগের চেষ্টা করার পরেও যখন মনিরুল উত্তর দেননি, তখন বলেছিলাম, আমি এভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে।’

সায়ন্তিকার দাবি, এত কিছুর পরেও প্রযোজক নাকি জানিয়েছিলেন, মাইকেলকে নিয়েই কাজ করতে হবে।

টালিউডের এই চিত্রনায়িকা জানান, ‘ছায়াবাজ’ ছবির কাজ তিনি শেষ করবেন না এমনটা নয়। সায়ন্তিকা বলেন, ‘তিনি যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তাহলে আমি নিশ্চয়ই ছবিটার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমাকে চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে।’

উল্লেখ্য, ‘ছায়াবাজ’ সিনেমায় সায়ন্তিকা জুটি বাঁধেন ঢালিউড অভিনেতা জায়েদ খানের সঙ্গে।

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’