হোম > বিনোদন > সিনেমা

সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক সিনেমা ‘স্ক্রিম ৭’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘স্ক্রিম ৭’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

রমজান মাসে প্রেক্ষাগৃহে দেশের কোনো সিনেমা মুক্তি পায় না। সিঙ্গেল স্ক্রিনের ভরসা পুরোনো সিনেমা আর সিনেপ্লেক্সের বিদেশি সিনেমা। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে দেশের স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার সিনেমা ‘স্ক্রিম ৭’।

তিন দশক ধরে ভৌতিক-থ্রিলার চলচ্চিত্রপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজ। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজের সপ্তম এই পর্ব তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘স্ক্রিম ৬’-এর সিকুয়েল। সিরিজের মূল লেখক কেভিন উইলিয়ামস। স্ক্রিম ৭ দিয়ে প্রথমবার পরিচালকের আসনে বসেছেন তিনি।

স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির আগের পর্বগুলোর মতো এ পর্বেও থ্রিল ও ভয়ের মিশ্রণ দেখা যাবে। এবারের গল্পে সম্পর্ক, পিছে ফেলে আসা ঘটনার পুনরাবৃত্তি এবং ভয়ংকর খুনি—সব মিলিয়ে ভয়ের সঙ্গে ক্ল্যাসিক স্টাইল ফিরিয়ে আনা হয়েছে। গল্পে দেখা যাবে, সিডনি প্রেসকট ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নতুন জীবন গড়ে তুলেছে। ভালোই কাটছিল তার দিন। একসময় একজন নতুন ঘোস্টফেস কিলার তার মেয়ে ট্যাটুমকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে এবং সিডনিকে তার অতীতের মুখোমুখি হতে বাধ্য করে, যাতে হত্যাকাণ্ড চিরতরে বন্ধ করা যায়।

২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল স্ক্রিম ৭ সিনেমার শুটিং, শেষ হয় মার্চে। আগের বিভিন্ন পর্বে অভিনয় করা তারকাদের মধ্যে নতুন পর্বে আছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড ও কোর্টনি কক্স। নতুন যুক্ত হয়েছেন ইসাবেল মে, আনা ক্যাম্প, মিশেল র‌্যান্ডেলফ, জিমি ট্যাট্রো, ম্যাকেনা গ্রেস, আসা জার্মান প্রমুখ। আগের সিনেমাগুলোর মতো এবারও গোস্টফেসের কণ্ঠ দিয়েছেন রজার এল জ্যাকসন।

‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টারে রোমান্টিক আবহে শাকিবের সঙ্গে সাবিলা

যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রইদ’

ইতালিতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’

১ টাকা পারিশ্রমিক ও প্লট বাতিল প্রসঙ্গে মুখ খুললেন শুভ

বৈশাখী সাজে শোবিজ তারকারা

বিনা মূল্যে দেখা যাবে প্রীতম-জেফারের ওয়েব ফিল্ম

ঈদে ‘রইদ’ মুক্তির ঘোষণা, নতুন গান প্রকাশ

মস্কো থেকে যাত্রা শুরু হচ্ছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার

‘অতল’ নিয়ে মস্কো চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন যুবরাজ শামীম

শুভশ্রী ও অনির্বাণকে নিয়ে পরিচালনায় আসছেন দেব