হোম > বিনোদন > সিনেমা

বাংলাদেশে আসছে ‘অ্যানিমেল’, সেন্সর ছাড়পত্র পেলে মুক্তি পাবে একই দিনে

শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ এবং সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর পর এ বছর বাংলাদেশে আসছে বলিউডের আরও এক সিনেমা। আমদানিপ্রক্রিয়ায় বাংলাদেশের হলে মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। সিনেমাটি আমদানি করছে কিবরিয়া ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক কামাল কিবরিয়া লিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার রাতে কিবরিয়া লিপু বলেন, ‘মন্ত্রণালয় আজ অ্যানিমেল বাংলাদেশে মুক্তির অনুমতি দিয়েছে। এখন সেন্সর ছাড়পত্রের প্রক্রিয়া চলছে। আশা করছি বুধ ও বৃহস্পতিবার দুই দিনের মধ্যে সেন্সর করাতে পারব। যদি সব ঠিক থাকে, তাহলে ১ ডিসেম্বর থেকে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শক দেখতে পারবেন সিনেমাটি।’

নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙার তৃতীয় সিনেমা অ্যানিমেল। এর আগে তিনি তেলুগু ভাষায় ‘অর্জুন রেড্ডি’ ও হিন্দি ভাষায় ‘কবির সিং’ বানিয়েছেন। দুটি সিনেমাই তুমুল সাফল্য পেয়েছে। তাই অ্যানিমেল নিয়েও বড় প্রত্যাশা তৈরি হয়েছে। এ প্রত্যাশা বহুগুণে বেড়েছে ট্রেলার প্রকাশের পর। ট্রেলারে হিংস্র লুক আর অ্যাকশনে চমকে দিয়েছেন রণবীর। সেই সঙ্গে অনিল কাপুর, ববি দেওল ও রাশমিকা মান্দানাকে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র’-এর পর আরও একটি ব্লকবাস্টার দিতে চলেছেন রণবীর।

অ্যানিমেল সিনেমায় রণবীর ও অনিল কাপুরকে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে। তাঁদের মধ্যকার জটিল সম্পর্কের রসায়নই এই সিনেমার মূল গল্প। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে অ্যানিমেল।

ঢাকায় ‘উয়ারী-বটেশ্বর’ সিনেমার প্রদর্শনী

নুহাশের সিনেমায় আফজাল হোসেন

ঢাবিতে হয়ে গেল ‘আফটার দ্য সাইলেন্স’ বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী

‘সুরাইয়া’য় জুটি হলেন শ্যামল-তুষি, শুরু হয়েছে সিনেমার শুটিং

তৌকীরকে নিয়ে বিশেষ আয়োজন: ‘অজ্ঞাতনামা’ সিনেমা নিয়ে মঞ্চনাটকের ঘোষণা

রোজিনার পরিচালনায় নতুন সিনেমা ‘এখনই সময়’

উত্তর আমেরিকায় শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’

নয়নতারার সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরু করলেন সালমান

সিনেপ্লেক্সে মুক্তি পেল ভৌতিক সিনেমা ‘দ্য মমি’

‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টারে রোমান্টিক আবহে শাকিবের সঙ্গে সাবিলা