হোম > বিনোদন > সিনেমা

তৌকীর আহমেদের গল্পে ওয়েব ফিল্ম

অভিনেতা ও নির্মাতা ছাড়াও গল্পকার হিসেবে পরিচিতি আছে তৌকীর আহমেদের। তাঁর লেখা গল্পে এ পর্যন্ত অসংখ্য নাটক নির্মিত হয়েছে। তিনি যে নাটকগুলো বানান, সেগুলোর গল্প-চিত্রনাট্য লেখেন তৌকীর নিজেই। এবার তৌকীর আহমেদের গল্প নিয়ে তৈরি হলো ওয়েব ফিল্ম। নাম ‘ড্যাফোডিল’। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। ছবিটি বানিয়েছেন আরিফ খান। ‘ড্যাফোডিল’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন রওনক হাসান, সানজিদা প্রীতি, মৌসুমী মৌ প্রমুখ।

আত্মপ্রেমের গল্প নিয়েই তৈরি হয়েছে ছবিটি। কেউ কেউ শুধু নিজেকে নিয়েই মশগুল থাকে, সব সময় আত্মঅহংকারে ভোগে; এ বিষয়টিই উঠে আসবে ছবির গল্পে। ২৩ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম বিঞ্জ-এ প্রকাশ পাবে ওয়েব সিরিজ ‘ড্যাফোডিল’।

তৌকীর আহমেদ নির্মিত সর্বশেষ ছবি ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’, মানিক মানবিকের ‘ছেলেটি অদ্ভুত’সহ তৌকীর আহমেদ অভিনীত কয়েকটি ছবি আছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধু বায়োপিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ।

আবারও ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া

আগামী বছর মুক্তি পাবে আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা

শাওলিন সকারের স্পিন-অফের রেকর্ড ব্যবসা চীনে, কোরিয়ায় তীব্র বিতর্ক

চালচিত্রের প্রিকুয়েলে চঞ্চল চৌধুরী

হলিউড: ‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য পরিবর্তন

মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

ওটিটিতে নিষিদ্ধ ‘সতলুজ’ এখন পাঞ্জাবের গ্রামে গ্রামে

নিজেকে নির্দোষ দাবি করে রাষ্ট্রের কাছে পরীমণির প্রশ্ন

চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ