হোম > বিনোদন > সিনেমা

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

'হাওয়া' সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। দেশ-বিদেশে দারুণ ব্যবসা করে সিনেমাটি। চার বছর পর আবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হাওয়া। আজ শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি।

চার বছর আগে মুক্তির আগে গান দিয়ে ঝড় তুলেছিল হাওয়া। হাশিম মাহমুদের লেখা ‘সাদা সাদা কালা কালা’ গানটি ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। সেই উন্মাদনা দেখা গিয়েছিল মুক্তির পর। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেলস্ক্রিন সব জায়গায় ছিল দর্শকের লম্বা ভিড়। বিদেশেও রেকর্ড ব্যবসা করে সিনেমাটি।

হাওয়া সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ প্রমুখ। এদিকে কোরবানির ঈদে মুক্তি পাওয়া মেজবাউর রহমানের সুমনের ‘রইদ’ এখনো চলছে বিভিন্ন সিনেপ্লেক্সে। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ।

হাওয়ার পাশাপাশি আজ স্টার সিনেপ্লেক্সে রি-রিলিজ হয়েছে এম রাহিমের ‘জংলি’। গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থণা ফারদিন দীঘি প্রমুখ।

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

সাত বছর পর সিনেমা নির্মাণের ঘোষণা অংশুর

‘ককরোচদের’ প্রতিবাদ সমাবেশে শামিল প্রকাশ রাজ