হোম > বিনোদন > সিনেমা

‘রঙ্গনা’ দিয়ে শুটিংয়ে ফিরছেন শাবনূর

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ তিন বছর পর সম্প্রতি তিনি দেশে আসেন। দেশে আসার পরই শোনা যায়, বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়াতেই তাঁর ঢাকায় ফেরা। অস্ট্রেলিয়া থাকাকালীন এই চিত্রনায়িকা যুক্ত হয়েছেন ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। নতুন এই সিনেমাটি দিয়ে নতুন বছর নতুনভাবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর।

‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন নির্মাতা আরাফাত হোসাইন। প্রথম সিনেমাতেই শাবনূরকে পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা।

সিনেমাটির প্রসঙ্গে আরাফাত আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে। সিনেমার গল্পটি সমসাময়িক, এর গল্পে শাবনূর আপুকে নতুন একটি চরিত্রে দেখা যাবে।’

নির্মাতা আরাফাত আরও বলেন, ‘নতুন বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। চট্টগ্রাম অঞ্চলে একটানা এর চিত্রায়ণ চলবে। সিনেমাটি আগামী বছরের যেকোনো একটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।’

সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়া থাকাকালীন প্রায় ৮ মাস আগে ‘‘রঙ্গনা’’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। এর ঠিক এক মাস পর আমি চুক্তিবদ্ধ হয়। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকেরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’

 ‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন এবং সুর ও সংগীতায়োজন করবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’