হোম > বিনোদন > সিনেমা

মিশা সওদাগর ও অনন্ত জলিলের বিরোধ তুঙ্গে

‘দিন: দ্য ডে’ সিনেমাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে মিশা সওদাগর ও অনন্ত জলিল। গত কয়েকদিন তাঁদের পাল্টাপাল্টি মন্তব্যে উত্তাল ঢাকাই সিনেমাপাড়া। মিশা যেমন একদিকে অনন্তের উদ্দেশে বলছেন, ‘উচ্চারণ ঠিক নাই, নাচতে পারে না, ফাইট পারে না। মিথ্যুক ও। এটা যে ১২০ কোটি টাকার ছবি, এটা তো আমরা বলতেই চাই না।’ অন্যদিকে মিশার উদ্দেশে অনন্ত বলছেন, ‘মিশার দ্বারা ইন্ডাস্ট্রির কোনো উপকার হয়নি।’ এমনকি মিশা সওদাগরের নানা সময়ের কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন অনন্ত জলিল।

ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেটের সমালোচনা করে মিশা বলেছিলেন, এ সিনেমায় ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি। এরপর নানা সময়ে মিশার ওই বক্তব্যের প্রতিবাদ করেছেন অনন্ত। সর্বশেষ গত শনিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘দিন: দ্য ডে’র প্রদর্শনী শেষে মিশার মন্তব্যের কড়া জবাব দেন অনন্ত।

অনন্ত জলিল বলেন, ‘মিশা সওদাগর একজন পুরোনো আর্টিস্ট। তিনি যেটা ভেবেছেন, সেটা বলেছেন। তিনি প্রযোজকও না, ক্রিয়েটিভ পারসনও না। তাঁর দ্বারা সিনেমার উন্নতি হয় না। যাঁর কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, যাঁর নতুন ক্রিয়েটিভিটি নেই তাঁর দ্বারা চলচ্চিত্রের উন্নতি হবে কীভাবে?’

অনন্ত জলিল আরো বলেন, ‘কথা বলার আগে চিন্তা করতে হবে, কী ব্যাপারে আমি কথা বলছি। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয়, তাহলে আজ পর্যন্ত দিন দ্য ডের মতো একটা সিনেমা বানাতে পারল না কেন? একটা বানিয়ে দেখাতো। তিনি তো আমেরিকায় থাকেন, তাঁকে আমেরিকান সিনেমা দেখতে বলেন। বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন। সেখানকার সিনেমাও দেখেন। দিন দ্য ডের সঙ্গে সেখানকার সিনেমার তুলনা করেন।’

আবারও ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া

আগামী বছর মুক্তি পাবে আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা

শাওলিন সকারের স্পিন-অফের রেকর্ড ব্যবসা চীনে, কোরিয়ায় তীব্র বিতর্ক

চালচিত্রের প্রিকুয়েলে চঞ্চল চৌধুরী

হলিউড: ‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য পরিবর্তন

মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

ওটিটিতে নিষিদ্ধ ‘সতলুজ’ এখন পাঞ্জাবের গ্রামে গ্রামে

নিজেকে নির্দোষ দাবি করে রাষ্ট্রের কাছে পরীমণির প্রশ্ন

চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ