হোম > বিনোদন > সিনেমা

পদাতিক–এ যে রূপে ধরা দিলেন চঞ্চল

কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এ নাম ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে কেমন দেখাবে তা নিয়ে অপেক্ষায় ছিলেন আগ্রহীরা। চলচ্চিত্রপ্রেমীদের সেই কৌতূহল মিটিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার প্রযোজক ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুকে মৃণাল চরিত্রে চঞ্চলের কী রূপে ধরা দিয়েছেন, তা প্রকাশ করা হয়। সেই সঙ্গে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষের লুকও তুলে ধরা হয়েছে। 

মৃণাল সেনের তিন বয়সের রূপ প্রকাশ পেয়েছে। সিগারেট হাতে ভাবুক মৃণাল সেন হিসেবে চঞ্চলকে দেখে চমকে গেছেন অনেকেই। ....

অন্যান্য লুকে পরিণত ও প্রবীণ মৃণাল হিসেবে দেখা গেছে চঞ্চল চৌধুরী। অন্যদিকে কিশোর মৃণাল হিসেবে দেখা গেছে কোরক সামন্তকে। 

গীতা চরিত্রে মনামী ঘোষকেও বেশ মানিয়েছে। গীতা সেনের পুরো জীবনটাই তাকে ধারণ করতে হবে। সেজন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হতে পারে। 

এরই মধ্যে ‘পদাতিক’–এর শুটিং শুরু হয়ে গেছে বলে জানিয়েছে প্রযোজক প্রতিষ্ঠান। এ মাসের শেষের দিকে কলকাতার উদ্দেশে উড়াল দেবেন চঞ্চল; যোগ দেবেন ‘পদাতিক’ দলের সঙ্গে।

মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ‘পদাতিক’ চলচ্চিত্রে তুলে আনার ভাবনা রয়েছে পরিচালকের। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে। 

মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের জন্য লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। কিন্তু এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি। এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন। 

কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন। 

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: টিকিট বিক্রি ও দর্শক সমাগমে ভাঙল গত বছরের রেকর্ড

সালমান-ভক্তের গল্পে তৈরি হলো ‘লাভ ৯৬’

ঈদ উপলক্ষে টিভিতে ‘প্রিন্স’, ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

অনলাইনে ফাঁস হওয়ায় ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’

প্রেক্ষাগৃহের সাফল্যের পর এবার ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

বাংলাদেশে কাজ করার জন্য দরখাস্ত দিয়েছি: অনির্বাণ ভট্টাচার্য

সিনেমার শুটিংয়ে বিশাল আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের

চেহারা পরিবর্তন নিয়ে লুকোচুরি পছন্দ নয় তমা মির্জার

আইনি জটিলতার মধ্যেই ঈদে ‘বনলতা সেন’ মুক্তির ঘোষণা

যুদ্ধের বিপক্ষে নির্মাতা আসগর ফারহাদির সাহসী উচ্চারণ