হোম > বিনোদন > সিনেমা

অসম বয়সের প্রেমের গল্পে শুভশ্রী-ঋদ্ধি

জানা গেল কবে মুক্তি পেতে চলেছে ঋদ্ধি সেন অভিনীত আলোচিত ‍ছবি ‘বিসমিল্লাহ’। এই ছবি পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘কেদারা’র পর ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় দ্বিতীয় ছবি ‘বিসমিল্লাহ’। ঋদ্ধির সঙ্গে এই ছবিতে জুটি হচ্ছেন শুভশ্রী।

প্রথমবার ঋদ্ধি-শুভশ্রী জুটিকে বড়পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা। আগামী বছর জন্মাষ্টমীর দিন অর্থাৎ ২০২২ সালের ১৯শে আগস্ট মুক্তি পাবে ‘বিসমিল্লাহ’। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ঋদ্ধি সেন। নামই অনেকখানি আভাস দেয় এই ছবির কাহিনির। মুসলিম পরিবারের এক ছেলের গল্প বলবে বিসমিল্লাহ। যার জীবনের ধ্যানজ্ঞান একটি বাদ্যযন্ত্র। আর ছবির নাম বিসমিল্লাহ যখন , তখন বুঝে নিতে অসুবিধা হয় না সেই বাদ্যযন্ত্রের নাম সানাই। সানাইয়ের সুর কেমনভাবে সম্পর্ক গড়বে ঋদ্ধি-শুভশ্রীর, সেটাই এখন দেখার। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন,‘বিসমিল্লাহ-ফাতিমার প্রেম অসম বয়সী। বয়সে বড় ফাতিমার বিয়ে হবে অন্য কারো সঙ্গে, তবে বিসমিল্লাহর ভালোবাসা বদলাবে না’। ছবিতে ফাতিমার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সংগীত, সাম্প্রদায়িক সম্প্রীতি আর অসমবয়সী প্রেমের গল্প নিয়ে এই ছবি। ঋদ্ধি-শুভশ্রী ছাড়াও বিসমিল্লাহতে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, লামা হালদার, অম্বরীশ ভট্টাচার্য, দামিনী বসু, দেবপ্রতিম দাশগুপ্ত, ঋতব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রা।

করোনা পূর্ববর্তী সময়েই ছবির শুটিং শেষ হয়েছে, তবে ছবির মুক্তি বেশ খানিকটা পিছিয়েছে।

সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরছেন বুবলী

হলিউডকে টানতে মরক্কোয় তৈরি হচ্ছে বিশাল সিনেমা সিটি

গুম, হেফাজতে খুন নিয়ে নির্মিত সিনেমা নিষিদ্ধ করল ভারত সরকার, তুমুল বিতর্ক

মৌসুমী ও তানিয়ার অপেক্ষায় ‘ট্রাইব্যুনাল’ টিম

অভিমান নিয়ে রোজিনা বললেন মরদেহ যেন এফডিসিতে না নেওয়া হয়

বাংলাদেশের ‘দেলুপি’ সিনেমায় যুক্ত হলেন ভারতের অনুরাগ কশ্যপ

শিল্প সমিতির নির্বাচনে হেরে চিত্রনায়িকা পলির অভিযোগ

শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন শিবা শানু

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী