হোম > বিনোদন > সিনেমা

জাহাঙ্গীরনগরে ‘রইদ’-এর গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘রইদ’ সিনেমার দৃশ্য

মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। সিনেমা মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ এবং মেঘদলের ‘হাওয়া’ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করেছিল হাওয়া টিম। গানগুলো ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে। ‘রইদ’ সিনেমার প্রচারেও একইভাবে এগোচ্ছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীন মুক্তমঞ্চে রইদের গান নিয়ে অনুষ্ঠিত হবে কনসার্ট ‘রইদের গান’।

জহির রায়হান চলচ্চিত্র সংসদ আয়োজিত রইদের গানে পারফর্ম করবে ব্যান্ড মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকোয়েন্সি। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। উপস্থিত থাকবেন রইদ সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

ইতিমধ্যে প্রকাশ পেয়েছে রইদ সিনেমার দুটি গান। ‘রইদে আইলা গা জুড়াইতে’ শিরোনামের গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। ৭ মে প্রকাশ পেয়েছে সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের কানাই দাস বাউলের গাওয়া ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ গানটি। মাতান চাঁদ গোঁসাইয়ের লেখা এই গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। মেঘদল ব্যান্ডের গানও আছে সিনেমায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার রইদের গানটি গেয়ে শোনাবে মেঘদল।

রইদ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ। সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত রইদের গল্পে আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছেন নির্মাতা। গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান।

কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রইদ। গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামে আন্তর্জাতিক প্রিমিয়ার হয় সিনেমাটির।

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

সাত বছর পর সিনেমা নির্মাণের ঘোষণা অংশুর