হোম > বিনোদন > সিনেমা

সারোগেসির গুঞ্জন উড়িয়ে দিলেন দীপিকা

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ফেব্রুয়ারি মাসেই জানিয়েছিলেন সুখবর। বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা। ৩৭ বছরে বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। মা হওয়ার কথা ঘোষণা করার পর এই প্রথম প্রকাশ্যে এলেন দীপিকা পাড়ুকোন। আর এসেই সারোগেসির গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবিতে বা এয়ারপোর্টে নায়িকাকে কয়েকবার দেখা গেলেও প্রথমবারের মতো প্রকাশ্যে তাঁর বেবি বাম্প।

গতকাল সোমবার রণবীর সিংয়ের হাত ধরে লোকসভা নির্বাচনের ভোট দিতে এসেছিলেন তিনি। আর তখনই স্পষ্ট দেখা যায় তাঁর বেবি বাম্প। আর এতেই উড়ে গেল সারোগেসির গুঞ্জন।

কদিন আগেই ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং থেকে ভাইরাল হয় দীপিকার অ্যাকশন দৃশ্যের শুটিং। নায়িকাকে দেখে দ্বিধাবিভক্ত হয় নেটপাড়া। অনেকে আবার আগ বাড়িয়ে প্রশ্নও তোলেন, দীপিকা কি সত্যিই অন্তঃসত্ত্বা? নাকি সারোগেসির সাহায্য নিয়েছেন? এ প্রশ্ন ওঠার কারণ, চার মাসেও দীপিকার কোনো শারীরিক পরিবর্তন লক্ষ করা যায়নি। সিংহামের সেট থেকে ফাঁস হওয়া ছবিতে তাঁর বেবি বাম্প বোঝা যায়নি।

রণবীর হাত ধরে দীপিকাকে গাড়ি থেকে নামাচ্ছেন, নায়িকাও খুব সাবধানে হাঁটছেন—এমন একটা ভিডিও হয়েছে ভাইরাল। আর তাতেই খুশি অনুরাগীরা। দীপিকা-রণবীরের সন্তান হওয়ার কথা এ বছরের সেপ্টেম্বরে। দীপিকা পাড়ুকোনকে সামলে ভোটকেন্দ্রের পথে রণবীর সিংয়ের আগে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছিল সারোগেসি নিয়ে। অনেকেই বলেছিলেন সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন দীপিকা। সেই চর্চাও এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেমে যায়।

দীপিকা-রণবীর দুজনকে এদিন সাদা শার্ট আর জিনসে দেখা গেছে। স্টার কাপলকে দেখে এক নেটিজেন লেখেন, ‘দীপিকা আর পাঁচজন হবু মায়ের মতোই হিল পরা ছেড়ে দিয়েছেন। রিলেট করতে পারছি।’ অন্য একজন লেখেন, ‘খুব ভালো হোক এই দম্পতির। দীপিকার বেবি বাম্প দেখে মনটা ভালো হয়ে গেল।’

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: টিকিট বিক্রি ও দর্শক সমাগমে ভাঙল গত বছরের রেকর্ড

সালমান-ভক্তের গল্পে তৈরি হলো ‘লাভ ৯৬’

ঈদ উপলক্ষে টিভিতে ‘প্রিন্স’, ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

অনলাইনে ফাঁস হওয়ায় ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’

প্রেক্ষাগৃহের সাফল্যের পর এবার ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

বাংলাদেশে কাজ করার জন্য দরখাস্ত দিয়েছি: অনির্বাণ ভট্টাচার্য

সিনেমার শুটিংয়ে বিশাল আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের

চেহারা পরিবর্তন নিয়ে লুকোচুরি পছন্দ নয় তমা মির্জার

আইনি জটিলতার মধ্যেই ঈদে ‘বনলতা সেন’ মুক্তির ঘোষণা

যুদ্ধের বিপক্ষে নির্মাতা আসগর ফারহাদির সাহসী উচ্চারণ