হোম > বিনোদন > বলিউড

টুইটার ছাড়লেন করন জোহর

টুইটার ছাড়লেন করন জোহর। নিজের অ্যাকাউন্ট থেকে এক ঘোষণা দিয়ে অ্যাকাউন্ট ডিলিট করে দেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। 

অ্যাকাউন্ট ডিলিট করার আগে সর্বশেষ টুইটে করন জোহর লিখেন, ‘নিজেকে শুধু ইতিবাচক রাখতে চাই এবং এটি হলো সে পথের প্রথম ধাপ, বিদায় টুইটার!’ 

এদিকে এ কাজের জন্য তার অনুসারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি টুইট শেয়ার করার পরপরই তাঁর ভক্তরা তাঁকে সাধুবাদ জানাতে শুরু করেন। ভক্তদের করা মন্তব্যগুলোর মধ্যে রয়েছে—‘যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চেয়ে ইতিবাচক শক্তি এবং শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। চিয়ার্স, ভালো থাকুন।’ 
আরেকজন ব্যবহারকারী লিখেছেন—‘বিদায় করণ। ঝলক দিখলা জা-তে দেখা হবে।’ 

ভারতীয় চলচ্চিত্র জগতে করন জোহর বহুল পরিচিত মুখ। চলচ্চিত্রে অভিনয়, প্রযোজনা ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত করন বিভিন্ন বিষয়ে সমালোচনায় থেকেছেন। ‘কফি উইথ করন’ নামে একটি জনপ্রিয় রিয়্যালিটি শো’র উপস্থাপকও তিনি। 

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ