হোম > বিনোদন > বলিউড

সত্যজিৎ রায় সম্মাননা পাচ্ছেন হলিউড অভিনেতা মাইকেল ডগলাস

সত্যজিৎ রায় আজীবন সম্মাননা পাচ্ছেন হলিউড অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাস। আসন্ন ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে এই পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর।

আজ শুক্রবার অনুরাগ ঠাকুর এক টুইটে লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এবারের সত্যজিৎ রায় আজীবন সম্মাননা পাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাস। আগামী ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে এই পুরস্কার দেওয়া হবে।’

১৯৬৬ সালে মাইকেল ডগলাস হলিউডে তাঁর ক্যারিয়ার শুরু করেন। ৭৮ বছর বয়সী মাইকেল ডগলাসের ক্যারিয়ারে আছে ‘দ্য চায়না সিনড্রোম’, ‘বেসিক ইন্সটিক্ট’, ‘ফলিং ডাউন’ এবং ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’র মতো সাড়া জাগানো সিনেমা। এই চারটি ছবিই কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। এ ছাড়া ডগলাসের জনপ্রিয় আরও দুটি সিনেমা হলো ‘ওয়াল স্ট্রিট’ ও ‘ফ্যাটাল অ্যাট্রাকশন।’

‘ওয়াল স্ট্রিট’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার পুরস্কার জেতেন তিনি। ২০০৯ সালে পান আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট লাইফটাইম অ্যাওয়ার্ড। তিনি একাধিকবার বাফতা, গোল্ডেন গ্লোব, এমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছেন। পেয়েছেন পুরস্কারও।

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস