হোম > বিনোদন > বলিউড

সালমানকে ‘অভদ্র’ বলে তোপের মুখে পাকিস্তানি অভিনেত্রী

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। কাজ করছেন বলিউডেও। পাকিস্তানের এক টিভি শোতে সালমান খানকে ‘অভদ্র’ বলে সালমানভক্তদের তোপের মুখে পড়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি মূলত ২০১৫ সালের। পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’র তখনকার একটি পর্বে সাবা কামার সালমান খান সম্পর্কে মন্তব্য করেছিলেন। 

ভিডিওটিতে দেখা যায়, সাবাকে হৃতিক, ইমরান হাশমি, রণবীর কাপুর, রিতেশ দেশমুখ ও সালমান খানের ছবি দেখানো হয় এবং তাঁদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়। স্ক্রিনে যখন সালমানের ছবি আসে, তখন সাবা বলে ওঠেন, ‘অভদ্র’ । এর পরেই বলেন, ‘আল্লাহ মাফ করুক, সাল্লু ভাইকে আমার অনেক ভয় লাগে।’ তিনি তখন মজার ছলেই বলেন, ‘তিনি খুবই অভদ্র, কোরিওগ্রাফারকে মোটেও অনুসরণ করেন না তিনি।’ 

সাবার এসব রসিকতা সহজভাবে নেননি সালমানের ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন অভিনেত্রীর। অনেকে তাঁকে ভাইজানের কাছে ক্ষমা চাইতেও বলেন। অনেকে তাঁকে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন। 

ইমরান হাশমিকেও ‘রিজেক্ট’ করেছেন অভিনেত্রী। জানিয়েছেন ‘মার্ডার’ তারকার সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে। রণবীর কাপুরের ছবি স্ক্রিনে দেখানোর পর অভিনেত্রী মন খারাপ করে বলেন, ‘নাহ্‌, কারণ আমি শুনেছি তোমার সঙ্গে দীপিকার সম্পর্ক আছে।’ 

২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবা কামারের।

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ