হোম > বিনোদন > বলিউড

প্রয়াত অভিনেতা সুশান্তের সেই ফ্ল্যাটে উঠেছেন আদা শর্মা

মুম্বাইয়ের বান্দ্রায় যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন প্রয়াত অভিনেতা সুশান্ত‌ সিং রাজপুত, সেই ফ্ল্যাটেই এখন থাকছেন বলিউড অভিনেত্রী আদা শর্মা। গত বছরই গুঞ্জন উঠেছিল ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত আদা শর্মা মুম্বাইয়ের ওই ফ্ল্যাট কিনেছেন। এবার জল্পনা সত্যি করে পাকাপাকিভাবে ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন অভিনেত্রী।

জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। সরাসরি স্বীকার না করলেও তখন আদা শর্মার কথায় এর ইঙ্গিত মেলে। সুশান্তের ওই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের বাইরে দেখাও যায় আদাকে। অভিনেত্রী তখন জানান, শিগগিরই বিষয়টি খোলাসা করবেন। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। সুশান্তের ফ্ল্যাটেই উঠেছেন তিনি। প্রায় পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন ফ্ল্যাটটি। চার মাস ধরে সেখানে থাকছেন তিনি। কেমন লাগছে আদার? জানালেন অভিনেত্রী।

ওই ফ্ল্যাট ভাড়া নিতে প্রচুর অর্থ খরচ হয়েছে আদার। কিন্তু টাকার অঙ্ক নিয়ে কিছু বলতে চাননি তিনি। আদার কথায়, ‘মাঝে আমি নিজের সিনেমার প্রচার ও অন্য কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। তবে চার মাস হলো আমার নিজের সংসার গুছিয়ে নিয়েছি সেখানে। আমি বাড়ি নিয়ে বড্ড খুঁতখুঁতে। যেখানে আমি ইতিবাচক পরিবেশ পাই না, সেখানে থাকতে পারি না। আমি বরাবর প্রকৃতির মধ্যে বড় হয়েছি। পাখির আওয়াজ, গাছ, এ সবের মাঝে। তাই মুম্বাই শহরে তেমনই একটা বাড়ি খুঁজছিলাম।’

২০২০ সালের জুনে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে ফাঁকাই পড়ে ছিল মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার জগার্স পার্কের সেই ফ্ল্যাট। যখন সেখানে ভাড়া থাকতেন সুশান্ত, নিজের হাতে সাজিয়েছিলেন ঘরের প্রতিটি কোণ। সেই সময় সুশান্ত প্রায় ৪ লাখ রুপি ভাড়া দিতেন ৩ হাজার ৬০০ বর্গফুটের এই সমুদ্রমুখী ফ্ল্যাটটির জন্য।

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান