হোম > বিনোদন > বলিউড

মারা গেলেন মৃণাল সেনের নায়িকা উত্তরা

মারা গেছেন ভারতের প্রবীণ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী উত্তরা বাওকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দীর্ঘদিন অসুস্থতার পর গত মঙ্গলবার ভারতের পুনের একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে তিনি মারা যান। 

অধ্যাপকের স্ত্রী চরিত্রে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের সিনেমা ‘একদিন অচানক’-এ অসাধারণ অভিনয় করেছিলেন উত্তরা বাওকার। সিনেমাটির জন্য তিনি সেরা সহ অভিনেত্রী ক্যাটাগরিতে ১৯৮৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তিনি ১৯৮৭ সালে গোবিন্দ নিহালানি পরিচালিত ‘তামাস’ এবং ১৯৯১ সালে ‘রুকমাবতী কি হাভেলি’–তে অসাধারণ অভিনয় তাঁর দর্শকপ্রিয়তা এনে দেয়। 

সিনেমার বাইরে তিনি ছিলেন ভারতের মঞ্চ অভিনেতাদের মধ্য সবচেয়ে জনপ্রিয়দের একজন। তিনি ভারতীয় কিংবদন্তি নাট্যকার ইব্রাহিম আলকাজীর অধীনে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মুখ্যমন্ত্রী’, ‘মেনা গুরজারি’, ‘ওথেলো’, ‘তুঘলক’, এবং ‘উমরাও জান’ ইত্যাদি। ১৯৭৮ সালে তিনি কুসুম কুমারের হিন্দি অনুবাদে জয়বন্ত দলবির নাটক ‘সন্ধ্যা ছায়া’ পরিচালনাও করেছিলেন। 

১৯৮৪ সালে তিনি হিন্দি থিয়েটারে অভিনয়ের জন্য ভারতের জাতীয় একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন। তিনি সদাশিব আম্রপুরকর ও রেণুকা দফতরদারের সঙ্গে দোঘি (১৯৯৫) এবং সোনালি কুলকার্নির সঙ্গে উত্তরায়ণ (২০০৫), শেওরি (২০০৬) এবং রেস্তোরাঁ (২০০৬) এর মতো মারাঠি সিনেমাতেও অভিনয় করেছিলেন। 

এ ছাড়া তিনি ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘এক্স জোন’, ‘রিশতে কোরা কাগজ’, ‘নজরানা’, ‘জাসি জাইসি কোই নাহিন’, ‘কাশমাকাশ জিন্দেগি কি’ এবং ‘জব লাভ হুয়া’–এর মতো জনপ্রিয় টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন।

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস