হোম > বিনোদন > বলিউড

সেই ‘পু’ এখন নায়িকা

২০০১ সালে মুক্তি পায় আলোচিত ছবি ‘কাভি খুশি কাভি গাম’। এ ছবিতে ছোট্ট ‘পু’ চরিত্রে অভিনয় করেন মালবিকা রাজ। কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রটি বেশ জনপ্রিয়তা পায়। ২০ বছর পর ফের বলিউডে ফিরছেন এই অভিনেত্রী।

জি-ফাইভের ছবি ‘স্কোয়াড’ -এ দেখা যাবে মালবিকাকে। এ ছবিতে মালবিকা অভিনয় করছেন অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিংয়ের বিপরীতে। ছবিতে মালবিকার চরিত্রের নাম আরিয়া। বলিউডের বিখ্যাত প্রযোজক, পরিচালক ববি রাজের মেয়ে তিনি। কিংবদন্তি নায়িকা অনিতা রাজ সম্পর্কে তাঁর ফুপু।

২০১৭ সালে তেলুগু ছবি ‘জয়দেব’ -এ নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন মালবিকা। পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। গেল কয়েক বছরে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন পণ্যের ফটোশুটেও দেখা গেছে মালবিকাকে। বিজ্ঞাপনে  তিনি পরিচিত মুখ।

২০১৫ সালে মিস এশিয়া খেতাব জেতেন মালবিকা। কিছুদিন আগেই জনপ্রিয় টিভি অভিনেতা পার্থ সাম্থানের সঙ্গে ‘জিনা ভুল জাউঙ্গা’ মিউজিক ভিডিওতে কাজ করেছেন মালবিকা রাজ। খুব শিগগিরই বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী। ছবির নাম ‘ক্যাপ্টেন নবাব’।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মালবিকা জানিয়েছেন, প্রথম ছবির পর অনেক অফার এসেছিল। বাবা রাজি হননি, পড়াশোনার ক্ষতি হবে এই ভেবে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছেন। মালবিকা বলেন, ‘এখন আমি বলিউডে নিয়মিত হতে চাই।’

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, নিজেই জবাব দিলেন নায়ক

যে বলিউড অভিনেত্রীকে সহশিল্পীরা করে টুকরো টুকরো, বাস থেকে ফেলা হয় মস্তক

এবার আমির খানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন নিয়ে নয়, এত দিন তাহলে ভুল জানত সবাই

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

রাম মন্দিরে চুরিকে ‘সামান্য বিষয়’ বললেন অনুপম খের, ভাইরাল নাসিরুদ্দীন শাহের পুরোনো ভিডিও

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান