হোম > বিনোদন > বলিউড

মারা গেছেন বলিউড অভিনেতা মনোজ কুমার

বিনোদন ডেস্ক

মনোজ কুমার। ছবি: সংগৃহীত

চলে গেলেন বলিউড অভিনেতা মনোজ কুমার। আজ শুক্রবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন বর্ষীয়ান এই অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন মনোজ কুমার।

গত ফেব্রুয়ারি মাস থেকে হাসপাতালে ভর্তি ছিলেন মনোজ কুমার। সেখানেই তাঁর মৃত্যু হয়। হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। এ ছাড়া লিভার সিরোসিস ছিল তাঁর। অভিনেতার মৃত্যুর সময় পাশে ছিলেন ছেলে কুণাল। বাবার মৃত্যুর খবর জানিয়ে সংবাদমাধ্যমকে কুণাল জানান, ভোর তিনটায় মনোজ কুমারের মৃত্যু হয়। আগামীকাল শনিবার সকালে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার।

মনোজ কুমারের মৃত্যুর খবর শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। অভিনেতা অক্ষয় কুমার থেকে শুরু করে পরিচালক করণ জোহর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রয়াত অভিনেতাকে জানিয়েছেন শ্রদ্ধাঞ্জলি। শোকবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে ‘ফ্যাশন’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় মনোজ কুমারের। এরপর ১৯৬১ সালে ‘কাচ কি গুড়িয়া’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। ‘পূরব ওর পশ্চিম’, ‘ক্রান্তি’র মতো দেশাত্মবোধক সিনেমা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন মনোজ কুমার। পেয়েছেন ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কার। ১৯৯২ সালে সম্মানিত হন পদ্মশ্রী সম্মানে। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য ‘ভারত কুমার’ নামেও পরিচিত ছিলেন মনোজ কুমার।

চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

বলিউডে হিন্দু অভিনেত্রীরা ইসলামপন্থীদের সংস্পর্শে এসে বামপন্থী হয়ে যায়: কঙ্গনা

ফুরিয়ে যাননি নাসিরুদ্দিন শাহ

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, নিজেই জবাব দিলেন নায়ক

যে বলিউড অভিনেত্রীকে সহশিল্পীরা করে টুকরো টুকরো, বাস থেকে ফেলা হয় মস্তক

এবার আমির খানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন নিয়ে নয়, এত দিন তাহলে ভুল জানত সবাই

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

রাম মন্দিরে চুরিকে ‘সামান্য বিষয়’ বললেন অনুপম খের, ভাইরাল নাসিরুদ্দীন শাহের পুরোনো ভিডিও

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার