হোম > বিনোদন > বলিউড

শ্রীদেবীর পথে হাঁটছেন শ্রদ্ধা

মোহিত সুরির ‘আশিকী ২’ ছিল শ্রদ্ধা কাপুরের জীবনের মোড় ঘোরানো ছবি। এই ছবিতে অভিনয় করার পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকের মন ছুঁয়ে যাওয়া এই ছবি তাঁকে বড় তারকা হতে সাহায্য করে। তারপর গত আট বছর টানা ছবি মুক্তি পেয়েছে শ্রদ্ধার। সব ছবিই ছিল আলোচনায়। এই বছর শ্রদ্ধার কোনো ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। শুটিং শুরু হয়েছে পেছানো ছবিগুলোর।

বর্তমানে তিনি লাভ রঞ্জনের পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি ছবির শুটিং করছেন। গত মাসে দিল্লিতে ছবির শুটিং শুরু হয়। শ্রদ্ধা এই ছবিতে অভিনয় করছেন রণবীরের সঙ্গে জুটি হয়ে।

এই মাসে স্পেনে হবে এই ছবির গানের দৃশ্যধারণ। ছবিতে রণবীরের মা-বাবার চরিত্রে থাকছেন বনি কাপুর ও ডিম্পল কাপাডিয়া। বলিউডের স্বনামধন্য প্রযোজক বনি এই প্রথম কোনো ছবিতে অভিনয় করছেন।

এবার বৈজন্তী মালা, রিনা রায়, রেখা ও শ্রীদেবীদের পথে হাঁটছেন শ্রদ্ধা। তিনিও ‘নাগিন’ হবেন। ‘নাগিন’ নামের ছবিটির শুটিং শুরু হবে শিগগিরই। এছাড়া, শ্রদ্ধার হাতে রয়েছে ‘স্ত্রী ২’, ‘চালবাজ ইন লন্ডন’ ছবিগুলো। ২০১৮ সালে মুক্তি পাওয়া ব্যবসাসফল ‘স্ত্রী’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধাই। সেই ছবির সিক্যুয়েলের শুটিং হবে এই বছরের শেষ দিকে। এ ছাড়া ‘চালবাজ ইন লন্ডন’ ছবিতে শ্রীদেবীর ৩২ বছর আগের দ্বৈত চরিত্রকে পর্দায় আবার জীবন্ত করবেন তিনি। এটি সুপারহিট ছবি ‘চালবাজ’–এর রিমেক। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল শ্রীদেবী, রজনীকান্ত আর সানি দেওল অভিনীত ছবিটি। পঙ্কজ পরাশের পরিচালিত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই ছবিকেই নতুন রূপে তৈরি করেছেন একই পরিচালক। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে। বির শুটিং ডেট এখনো কনফার্ম করেনি কোনো সূত্র। 

শ্রদ্ধার আরও একটি নতুন ছবির খবর পাওয়া যেত। ‘সত্যনারায়ণ কি কথা’ ছবি থেকে বাদ পড়েন। ভারতীয় গণমাধ্যম বলছে, পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার ফলে শ্রদ্ধাকে বাদ দেওয়া হয়েছে ছবি থেকে। ছবিতে ১০ কোটি টাকা হেঁকেছিলেন শ্রদ্ধা। তবে সাড়ে ৩ কোটি টাকায় এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কিয়ারা আদভানি।

অনেক দিন ধরেই চিত্রগ্রাহক রোহান শ্রেষ্ঠর সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এখন শোনা যাচ্ছে, তাঁরা বিয়ে করতে চলেছেন। গত মার্চ মাসে শ্রদ্ধার মামাতো ভাই প্রিয়ঙ্ক শর্মার বিয়েতে রোহান-শ্রদ্ধাকে একসঙ্গে দেখা যায়। তার পরে শ্রদ্ধার জন্মদিন উদ্‌যাপন করতেও দুজন পাড়ি দেন মলদ্বীপ। ঘনিষ্ঠ বন্ধুমহলে দুজনকে একত্রে দেখা গেলেও তার বাইরে নিজেদের সম্পর্ক আড়ালেই রাখতে চাইছেন শ্রদ্ধা।

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস