হোম > বিনোদন > বলিউড

অর্থ আত্মসাতের মামলায় আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল অনেক দিন ধরেই পর্দায় অনিয়মিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। এবার এক প্রযোজকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, জারি হয়েছে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আমিশাকে সমন পাঠালেও তিনি আদালতে এত দিন হাজির হননি। 

আমিশা প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ করেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তাঁর অভিযোগ, আমিশা তাঁকে ‘দেশি ম্যাজিক’ শিরোনামে একটি সিনেমার জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রযোজকের দাবি, তিনি সিনেমাটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে ২.৫ কোটি রুপি স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি। 

আমিশা প্রযোজককে জানিয়েছিলেন, সিনেমাটি শেষ হওয়ার পর সুদ-আসলে সব ফেরত দেবেন। তবে ২০১৮ সালে তাকে ২.৫ কোটি রুপি ও ৫০ লাখ রুপির দুটি চেক দিলেও তা বাউন্স হয়। এ ঘটনার পরই আমিশা ও তাঁর ব্যবসায়িক পার্টনার ক্রণালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় মামলা দায়ের করেছেন প্রযোজক অজয় কুমার সিং।

তবে এ বিষয়ে আমিশা প্যাটেল কিংবা তাঁর ব্যবসায়িক পার্টনার ক্রণালের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, এবার অযোধ্যায় ৩৫ কোটি রুপিতে জমি কিনলেন বিগ বি

মধুবালার চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ