হোম > বিনোদন > বলিউড

জওয়ানের শুটিংয়ে উপকৃত চেন্নাইয়ের ৩ হাজার পরিবার

বলিউড বনাম দক্ষিণের লড়াই যেন একা হাতেই ঠান্ডা করলেন শাহরুখ খান। গতকাল বুধবার ‘জওয়ান’ সিনেমার গ্র্যান্ড মিউজিক রিলিজ অনুষ্ঠানে দক্ষিণী তারকাদের মধ্যমণি হয়ে মঞ্চ মাতিয়েছেন বলিউড বাদশাহ। প্রকৃত অর্থেই তিনি যেন ভারতীয় সিনেদুনিয়ার ‘বাদশা’ অবতারে ধরা দিলেন। 

অনুষ্ঠানে শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণের তারকারা। আর সেখানেই সিনেমাটির শিল্প নির্দেশক মুথুরাজ জানিয়েছেন এক বড় তথ্য। জওয়ানের শুটিংয়ের কারণে উপকৃত হয়েছে চেন্নাইয়ের ৩ হাজারেরও অধিক পরিবার।

মুথুরাজ বলেন, ‘সিনেমার সেট মুম্বাইয়েও ফেলা যেত, কিন্তু শাহরুখ এর পরও চেন্নাইয়ে এসেছিলেন শুটিংয়ে। জওয়ানের শুটিং হয় ১৫০ দিনের মতো, যার মাঝে ৩০ দিন শুটিংয়ে অংশ নেন শাহরুখ। এর ফলে চেন্নাইয়ের প্রায় ৩ হাজার পরিবার উপকৃত হয়েছে। বলিউড বাদশাহর প্রতি কৃতজ্ঞতা।’

গতকাল বুধবার সকাল থেকেই চেন্নাইয়ে ‘জওয়ান’-এর ঝোড়ো হাওয়া বইতে থাকে। শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে তিল ধারণের জায়গা ছিল না, এর বাইরেও ব্যানার-ফেস্টুন হাতে ‘শাহরুখ-শাহরুখ’ চিৎকারে চারদিক প্রকম্পিত হয়েছে।

উল্লেখ্য, ‘জওয়ান’-এর সিংহভাগ শুটিংই চেন্নাইয়ে হয়েছে। গত বছর যখন একটানা ৩০ দিন সেখানে শুটিং করেছিলেন শাহরুখ, তখন পরিচালক অ্যাটলিও সে কারণে তাঁকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, ‘শাহরুখ প্রকৃতই রাজা। অন্তত হাজার হাজার পরিবার এই শুটের জন্য উপকৃত হলো।’

গ্র্যান্ড মিউজিক লঞ্চ শাহরুখের সঙ্গে ছিলেন বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়ামণি, অনিরুদ্ধ আরসহ একাধিক দক্ষিণী তারকা। প্রিরিলিজ অনুষ্ঠানের নানান মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এদিন শাহরুখকে ১. ২. ৩. ৪ গানে নাচতে দেখা যায়।

‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান