হোম > বিনোদন > বলিউড

লাইভে এসে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা কপিল শর্মার সাবেক সহ-অভিনেতার

আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের কৌতুক অভিনেতা তীর্থানন্দ রাও। ফেসবুকে লাইভ চলাকালীন আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তীর্থানন্দ রাও কপিল শর্মার সঙ্গে ‘কমেডি সার্কাস কে আজুবে’তে কাজ করেছিলেন।

তীর্থানন্দ রাও ফেসবুক লাইভে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তাঁর বন্ধুরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন।

লাইভে তীর্থানন্দ রাও এক নারীর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেল’ ও ‘চাঁদাবাজির’ অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, গত বছরের অক্টোবর থেকে ওই নারীর সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে ছিলেন। সেই নারী তাকে ব্ল্যাকমেল করছেন এমনকি তার বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগও দায়ের করে রেখেছেন। সেই নারীর জন্য ৩-৪ লাখ রুপি ধার করতে হয়েছে তীর্থানন্দকে।

তীর্থানন্দ রাও অভিযোগ করে বলেন, তিনি এখন ঋণগ্রস্ত। তিনি বলেন ‘আমার বর্তমান আর্থিক এবং মানসিক অবস্থার জন্য এই নারী দায়ী।’

হাসপাতালের ডাক্তার জানিয়েছেন, তীর্থানন্দ রাওকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তীর্থানন্দ রাও। ২০২১ সালের ডিসেম্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

প্রেসিডেন্টের অনুমতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ে যাচ্ছেন শাহরুখ

‘হক’ সিনেমার জন্য কোরআন পাঠ শেখেন ইয়ামি গৌতম

‘ওম পুরি আমার বোনের জীবন নষ্ট করে দিয়েছে’ বিস্ফোরক মন্তব্য আন্নু কাপুরের

আমির খানের সঙ্গে প্রথমবার শ্রদ্ধা কাপুর

নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার