হোম > বিনোদন > বলিউড

চুরা কে দিল মেরা গানের রিমেককে ‘গোবর’ বললেন কুমার শানু 

জনপ্রিয় পুরনো গানের রিমেক বলিউডে নতুন কোনও ঘটনা নয়। সম্প্রতি ৯০-এর দশকের জনপ্রিয় গান ‘চুরা কে দিল মেরা’-র রিমেক নিয়ে মুখ খুললেন প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু। প্রিয়দর্শনের ২০২১ সালের সিনেমা ‘হাঙ্গামা ২’-এর জন্য সুরকার আনু মালিক গানটির রিমেক তৈরি করেছিলেন। রিমেক ভার্সনটি গেয়েছিলেন বেনি দয়াল ও আনমোল মালিক।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্ক ভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে, কুমার শানু কথা বলেছেন ‘চুরা কে দিল মেরা’র রিমেক করা নিয়ে। হাঙ্গামা ২-এর পরিচালক ও প্রযোজককে এক হাত নিয়েছেন তিনি। কুমার শানুর কথায় ‘পুরোটা গোবর করে দিল’। ‘আর এই পরিচালক ও প্রযোজকের মাথা কতটা মোটা হলে এমনটা করতে পারে ভাবো’। যোগ করেন কুমার শানু।

কুমার শানু আরও বলেন, ‘ওদের আসলে ক্ষমতা এতটুকুই। এরা কেবল পারে সব কিছু নষ্ট করতে।’ কুমার শানুর কথায়, ‘ওরা যদি সব ঠিক করে করতো, তাহলে ঠিকমতো মিউজিক অ্যারেঞ্জমেন্টস করত। বা মূল গায়কদেরকে দিয়েই গাওয়াত। সেটা যে প্রভাব তৈরি করত তা ১০০ শতাংশ হত। কারণ আমাদের ফ্যান ফলোয়ার্সরাও শুনত।’

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

রাম মন্দিরে চুরিকে ‘সামান্য বিষয়’ বললেন অনুপম খের, ভাইরাল নাসিরুদ্দীন শাহের পুরোনো ভিডিও

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প