হোম > বিনোদন > বলিউড

লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক

উপমহাদেশের সুরসম্রাজ্ঞী খ্যাত লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা ফের জটিল আকার নিয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফের তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গত সপ্তাহেই ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল লতাকে। তাই হঠাৎ এই খবর সামনে আসতেই উদ্বেগ জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। সবার কপালেই চিন্তার ভাঁজ। 

গত জানুয়ারির শুরুতে করোনা পজিটিভ আসে লতার। এরপর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৯ জানুয়ারি থেকে সেখানেই আছেন তিনি। মাঝে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল। 

এদিকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁদের। এখনো আইসিইউতে আছেন তিনি। বিশিষ্ট চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি দ্রুত সেরে উঠবেন বলেই প্রত্যাশা পরিবারের সদস্যদের।

লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া