হোম > বিনোদন > বলিউড

ওটিটিতে পা রাখছেন মিঠুন-শ্রুতি

বড় পর্দায় ইদানীং খুব একটা দেখা যায় না মিঠুন চক্রবর্তীকে। এক-আধটা ছবিতে অভিনয় করলেও বিগত কয়েক বছরে ছোট পর্দায় ডান্স রিয়েলিটি শোয়ের মঞ্চে ‘মহাগুরু’ অর্থাৎ সহজ ভাষায় বিচারকের আসনেই গুছিয়ে বসেছেন ‘ডিস্কো ড্যান্সার’। তবে ভারতীয় সংবাদমাধ্যমের মতে, পর্দায় ফিরছেন মিঠুন। তবে তা কোনো রিয়েলিটি শো নয়। একদম ওয়েব সিরিজে। তা-ও বিগ বাজেটের। সোজা কথায় ওয়েব দুনিয়ায় পা রাখছেন মিঠুন চক্রবর্তী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হবে সেই ওয়েব সিরিজের।

মিঠুনের ক্যারিয়ারে নতুন পর্বে তাঁর পাশে রয়েছেন কমল হাসানের কন্যা দক্ষিণী তারকা অভিনেত্রী শ্রুতি হাসান। জানিয়ে রাখা ভালো, এই একই ওয়েব সিরিজের সুবাদে শ্রুতির ওটিটিতে অভিষেক হচ্ছে।

মিঠুন চক্রবর্তী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিগত বেশ কয়েক বছর ধরে ওয়েব সিরিজের অভিনয়ের বহু প্রস্তাব পেয়েছিলেন। তবে তখন তিনি আগ্রহ প্রকাশ করেননি। তবে এবারের ছবিটা ভিন্ন ছিল। পরিচালক মুকুল অভয়ঙ্করের এই নতুন ওয়েব সিরিজের কনসেপ্ট শুনে মিঠুন চিত্রনাট্য শুনতে রাজি হয়ে যান। এই ওয়েব সিরিজে তাঁর চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও সিরিজের কেন্দ্রীয় চরিত্রে কিন্তু থাকছেন শ্রুতিই।

২০১৮ সালে মনোজ বাজপেয়ী এবং টাবুকে নিয়ে তৈরি ছবি ‘মিসিং’-এর পরিচালক ছিলেন এই মুকুল অভয়ঙ্কর।

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস