হোম > বিনোদন > বলিউড

পাঠান মুক্ত, এবার ‘জওয়ান’ নিয়ে ব্যস্ত শাহরুখ

সদ্য মুক্তি পাওয়া ‘পাঠান’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ খান। ৪ বছর পর মুক্তি পাওয়া বলিউড বাদশাহর এই সিনেমা একের পর এক রেকর্ড ভেঙে চলছে। এর মধ্যেই তাঁর পরের ছবি ‘জওয়ান’ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। 

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, পাঠানের ব্যাপক সাফল্যের পর কিং খান আজ বুধবার দক্ষিণের পরিচালক অ্যাটলির সিনেমা জওয়ানের শুটিং সেটে ফিরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিছু ছবির সূত্র ধরে এ খবর দেওয়া হয়েছে।

পরনে কালো শার্ট, উসকোখুসকো চুল আর সারা মুখে প্যাঁচানো ব্যান্ডেজ। এমনই লুকে শুটিং সেটে ফেরেন শাহরুখ। হরমিন্দর নামে এক চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক টুইটারে সেই ছবিট শেয়ার করে লিখেন, ‘#SRK #Jawan- এর সেটে ফিরে এসেছেন।’

জওয়ানে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। খ্যাতিমান অভিনেতা বিজয় সেতুপতি শাহরুখের প্রধান প্রতিপক্ষ হিসেবে অভিনয় করবেন। তামিল সুপারস্টার থালাপতি বিজয়ও থাকবেন বিশেষ চরিত্রে। বলিউডের খ্যাতনামা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও জওয়ানে ছোট চরিত্রে অভিনয় করবেন বলে প্রতিবেদন থেকে জানা যায়। 

অ্যাটলির পরিচালনায় প্রিয়ামনি, সান্যা মালহোত্রা, তামিল অভিনেতা যোগী বাবু, সুনীল গ্রোভারসহ দুর্দান্ত সব তারকারা আছেন।

২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং সম্পন্ন হয়েছে এটির। মাসখানেক আগেও ছবির শুটিংয়ে যোগ দিয়েছিলেন শাহরুখ খান।

এদিকে আজ বুধবার ছবির শুটিং আবার শুরু হওয়ার দিনই পরিচালক অ্যাটলি পুত্রসন্তানের বাবা হয়েছেন। 

শাহরুখের ‘পাঠান’ একের পরে এক রেকর্ড ভাঙছে। অ্যাডভান্স বুকিং থেকে শুরু করে, ভারতে হিন্দি ছবির আয়ের বিভিন্ন রেকর্ড ভেঙেছে ছবিটি। ইতিমধ্যে বিশ্বব্যাপী এর আয় ৬০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। 

‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ ছবিটি হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায়।

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান