হোম > বিনোদন > বলিউড

ইরফানের চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল, মন খারাপের স্ট্যাটাসে যা লিখলেন পুত্র বাবিল

ইরফানপুত্র পরিচয়ে নয়, অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই অসংখ্য ভক্তের মনে জায়গা করে নিয়েছেন বাবিল খান। তাঁর ভাবনা, কথায় বারবার মুগ্ধ হয়েছেন সবাই। আগামীকাল ইরফান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী, এর আগে বাবাকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন বাবিল। পোস্টে লিখলেন, কখনো তিনি হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করে যাবেন।

কয়েক দিন আগে বাবিলের রহস্যজনক পোস্ট ভক্তদের মনে চিন্তার মেঘ ঘনিয়েছিল। পোস্টে তিনি লিখেছিলেন ‘হার মানছি। বাবার কাছে চলে যাব।’ যদিও পরে তিনি সেই পোস্ট ডিলিট করে ফেলেন। এবার আবার তিনি একটি নতুন পোস্টে লিখলেন যে তিনি কখনো হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করবেন।

এদিন বাবিল খান ইরফান খানের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমাকে একজন যোদ্ধা হতে শিখিয়েছিলে, একই সঙ্গে ভালোবাসা আর নরম মনের মানুষ হতে শিখিয়েছিলে। তুমি আমাকে আশাবাদী হতে শিখিয়েছ, লড়াই করতে শিখিয়েছ মানুষের জন্য।’

বাবার স্বপ্ন পূরণে পরিবারের জন্য লড়াই করে যাবেন বাবিল। বাবিল লিখেছেন, ‘হয়তো তোমার ভক্ত নেই, কিন্তু তোমার পরিবার আছে। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি তোমার লোকেদের জন্য লড়াই করব। আমার পরিবারের জন্য লড়াই করব। তুমি বিশ্বাস করো, আমি হার মানব না। আমি তোমায় খুব ভালোবাসি।’

প্রসঙ্গত, চার বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে।

‘দ্য লাঞ্চবক্স’, ‘দ্য নেমসেক’, ‘পিকু’, ‘মকবুল’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো চলচ্চিত্রে ইরফানের অভিনয় কালজয়ী হয়ে রয়ে যাবে।

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস