হোম > বিনোদন > বলিউড

২০ মিনিটে বিক্রি হলো দীপিকার সেই আলোচিত হলুদ গাউন 

নিজের প্রসাধনী ব্র্যান্ডের হয়ে সম্প্রতি প্রচারে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। হলুদরঙা প্লিটেড ড্রেসে দীপিকাকে এদিন দেখাচ্ছিল সূর্যমুখী ফুলের মতো। সোশ্যাল মিডিয়ায় ফটোশুটের বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। আর তা রীতিমতো হয় ভাইরাল। আর সেখানেই স্পষ্ট সামনে এসেছে দীপিকার বেবিবাম্প, হলুদ রঙের গাউনে মাতৃত্বের দ্যুতি ছড়িয়েছেন তিনি।

চর্চায় দীপিকার এই হলুদ গাউন। দীপিকা নিজেই সেই হলুদ গাউনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে জানান, এই পোশাক তিনি বিক্রি করছেন। তিনি এই পোস্টে লেখেন, ‘একদম নতুন! কে পোশাকটি পেতে চলেছেন?’ সেই পোস্টেই দীপিকা জানান, এই পোশাক বিক্রি করে যে টাকা উঠবে, তা চলে যাবে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দ্য লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’ তহবিলে।

দীপিকার পরা পোশাক বিক্রি হতে যে বেশি সময় লাগবে না, তা বলাই বাহুল্য। তাই কয়েক মিনিটের মধ্যেই দীপিকা জানান, পোশাকটি ইতিমধ্যেই বিক্রি হয়েছে। আলোচিত হলুদ গাউনটি বিক্রি হয়েছে ৩৪ হাজার রুপিতে। দীপিকার টিমের পক্ষ থেকেই সংবাদমাধ্যমকে জানানো হয় যে, মাত্র ২০ মিনিটের মধ্যে ৩৪ হাজার রুপিতে বিক্রি হয়েছে এই পোশাক।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ভোটের দিন দীপিকা পাড়ুকোনের বেবিবাম্প প্রকাশ্যে আসে। এর আগে অনেকেই মনে করছিলেন সারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন অভিনেত্রী। কিন্তু বেবিবাম্প দেখানোর পরও তাঁকে নিয়ে হয়েছে অনেক কাটাছেঁড়া। অনেকেই আবার ফেইক বেবিবাম্পের অভিযোগ আনেন। সম্প্রতি নিজের প্রসাধনী ব্র্যান্ডের হয়ে প্রচারে বেরিয়ে সেই উত্তরই যেন দিলেন অভিনেত্রী। আর সেখানেই হলুদ গাউনে মাতৃত্বের দ্যুতি ছড়িয়েছেন তিনি।

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা