হোম > বিনোদন

দুই দিনে চার মঞ্চায়ন, শিল্পকলায় ফিরছে ‘আদম সুরত’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘আদম সুরত’ নাটকের দৃশ্য।

‘তাড়ুয়া’ নাট্যদলের দ্বিতীয় প্রযোজনা ‘আদম সুরত’। ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটকটির চারটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় দেখা যাবে আদম সুরত।

বিচারহীনতা, অবহেলা আর প্রান্তিক মানুষের জীবনের না বলা গল্প নিয়ে নির্মিত আদম সুরত-এর রচনা ও নির্দেশনায় রয়েছেন বাকার বকুল। নাটকটির ভাবনা সম্পর্কে বাকার বকুল বলেন, ‘রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত ঘটে চলা নানা অমানবিক ঘটনার প্রতিফলন উঠে এসেছে আদম সুরত নাটকে। এমন অনেক ঘটনা রয়েছে, যা লোকচক্ষুর আড়ালেই থেকে যায় কিংবা সামনে এলেও বিচার পায় না। এই ভূখণ্ডের মানুষের জীবনের এমনই কিছু বিচ্ছিন্ন ঘটনা ও না বলা মুহূর্তকে কেন্দ্র করেই নাটকটির নির্মাণ।’

প্রায় ২৫ জন শিল্পী নাটকটিতে অভিনয় করছেন। তাঁদের মধ্যে রয়েছেন আহম্মেদ অপু, শাহজাদা সম্রাট চৌধুরী, সুচিত্রা রায়, খায়রুল আলম হিমু, খালিদ বিন নাসির, এনায়েত মুকুল, সাগর মাহমুদ, ইফতি আহমেদ, আনন্তি হোসেন, কানিজ নুসাইবা সালাম, ফাতেমাতুজ জহুরা মহুয়া, স্বর্ণালী চৈতী, রিয়া দেবনাথ, মেজবাউল হাসান অর্ণব, ফারদিন রিয়াদ, রাতুল আহম্মেদ, প্রণয় প্রসাদ পাল, তানভীর হোসেনসহ অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনের পাশাপাশি ফোনেও অগ্রিম টিকিট বুকিং করা যাবে। এ ছাড়া প্রদর্শনীর দিন হলের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।

এর আগের প্রদর্শনীগুলোতে দর্শকদের ব্যাপক সাড়া মিলেছিল। সেই অভিজ্ঞতা থেকে এবারও হলভর্তি দর্শকের উপস্থিতি প্রত্যাশা করছেন তাড়ুয়ার নাট্যকর্মীরা।

বিচারকের আসনে পাঁচ শিল্পী

আসছে থিয়েট্রিক্যাল কোম্পানির প্রথম প্রযোজনা ‘মলুয়া’

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

বক্স অফিসে নোলানের ‘দ্য ওডিসি’র রাজকীয় অভিষেক

নোলানের ‘ওডিসি’র মহাকাব্যিক সূচনা, ৩ দিনেই উঠে এল নির্মাণ ব্যয়

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, নিজেই জবাব দিলেন নায়ক

অঞ্জন দত্তকে ট্রিবিউট করে কনসার্ট গাইবেন জয়, সানি ও শুভ্র

তৃতীয় মাত্রার দুই যুগ

হ‌ুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে এস আই টুটুলের গান ‘মন’

তিন হাজার বছরের পুরোনো ইরানি স্মারক কানে পরে তীব্র বিতর্কে জেন্ডায়া