প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
ব্রাউন (হিন্দি সিরিজ)
- মুক্তি: জি ফাইভ (৫ জুন)
- অভিনয়: কারিশমা কাপুর, যিশু সেনগুপ্ত, হেলেন
- গল্পসংক্ষেপ: কলকাতা শহরের এক প্রভাবশালী পরিবারের মেয়ের খুন হওয়ার ঘটনাকে ঘিরে সিরিজের গল্প। সেই খুনের রহস্যের সমাধানের দায়িত্ব পায় পুলিশ কর্মকর্তা রিটা ব্রাউন। রিটা একসময়ের খ্যাতিমান পুলিশ কর্মকর্তা হলেও, এখন সে মানসিক ট্রমা, একাকিত্ব এবং নেশায় ডুবে রয়েছে। সেই তরুণীর হত্যাকাণ্ডের তদন্তে নেমে রিটা সম্মুখীন হয় এক সিরিয়াল কিলারের।