প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
কুইনস (বাংলা সিরিজ)
- মুক্তি: হইচই (১২ জুন)
- অভিনয়: মিমি চক্রবর্তী, বৈশাখী মিত্র, পায়েল দে
- গল্পসংক্ষেপ: বিয়ের রাতেই নৃশংসভাবে খুন হয় পাত্র এবং সেই বাড়ির আরও তিন পুরুষ। শোকে হতবিহ্বল হয়ে পড়ে বাড়ির অসহায় চার নারী। তবে ভয়ের কাছে মাথা নত না করে, এই চার নারী বেছে নেয় প্রতিশোধের কঠিন রাস্তা। অন্যায়ের মুখোশ খুলতে নিজেদের জীবন বাজি রাখতেও পিছপা হয় না তারা।
ভূত বাংলা (হিন্দি সিনেমা)
- মুক্তি: নেটফ্লিক্স (১২ জুন)
- অভিনয়: অক্ষয় কুমার, টাবু, ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল
- গল্পসংক্ষেপ: দাদুর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে বিশাল রাজপ্রাসাদ পায় অর্জুন। সেখানেই ধুমধাম করে বোন মিনার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়িটি মেরামত করতে গ্রামে ফেরে। কিন্তু প্রাসাদে পৌঁছানোর পর অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হয় সে। বাধ্য হয়ে অর্জুন এই ভুতুড়ে রহস্যের সমাধানে নেমে পড়ে।