প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
লাইফলাইন (বাংলা ওয়েব ফিল্ম)
- মুক্তি: চরকি (২১ জুন)
- অভিনয়: বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান
- গল্পসংক্ষেপ: হারিয়ে যাওয়া আপন মানুষের খোঁজে বেরিয়ে পড়ে শহুরে মেয়ে অনন্যা। ঝুঁকিপূর্ণ এই যাত্রায় তার সঙ্গী হয় কোরবান নামের এক যুবক। সে মোটরসাইকেলে করে অনন্যাকে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে থাকে। পথে নানা রকমের পরিস্থিতিতে পড়ে তারা।