হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি

মুক্তির তালিকায় রয়েছে যেসব সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক

‘ইয়াং শার্লক’ সিরিজের দৃশ্য

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

মিউ (বাংলা ওয়েব ফিল্ম)

  • মুক্তি: চরকি (৫ মার্চ)
  • অভিনয়: সাদিয়া আয়মান, আফসানা মিমি, আফজাল হোসেন, আজিজুল হাকিম
  • গল্পসংক্ষেপ: এক সকালে হঠাৎ বাসা থেকে হারিয়ে যায় রাহার আদরের বিড়াল মিউ। মিউকে খুঁজে না পেয়ে রাহা ভীষণ অস্থির হয়ে পড়ে। পরিবারের নানা জটিলতা ও সমস্যার ভিড় থেকে নিজেকে সামলে রাখতে মিউই ছিল তার একমাত্র আশ্রয়। প্রিয় সঙ্গীকে খুঁজে পাওয়ার এই যাত্রায় রাহা জীবনের এক নতুন উপলব্ধির মুখোমুখি হয়।

মন্টু পাইলট ৩ (বাংলা সিরিজ)

  • মুক্তি: হইচই (৪ মার্চ)
  • অভিনয়: সৌরভ দাশ, শোলাঙ্কি রায়, পার্নো মিত্র, যিশু সেনগুপ্ত
  • গল্পসংক্ষেপ: নীলকুঠি ছেড়ে ফুড ডেলিভারিতে নতুন জীবন শুরু করেছিল মন্টু। কিন্তু বিবিজানের স্বাস্থ্যের অবনতি এবং জাহাঙ্গীরের প্রভাব তাকে ঠেলে দেয় পুরোনো জগতের দিকে। গুজব রটেছে, ভ্রমর নাকি ফিরেছে। কিন্তু সে কি সত্যিই ভ্রমর? নিশ্চিত হতে মন্টুকে আবার ঢুকতে হবে তার ব্যথার শহরে।

ইয়াং শার্লক (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: প্রাইম ভিডিও (৪ মার্চ)
  • অভিনয়: হিরো ফিয়েনস টিফিন, ডোনাল ফিন, জাইন সেং
  • গল্পসংক্ষেপ: ১৮৭০ সালের ইংল্যান্ডের অক্সফোর্ড শহর। তখনো গোয়েন্দা হিসেবে শার্লক হোমস এতটা বিখ্যাত হয়ে ওঠেনি। একটি খুনের অভিযোগে পুলিশের সন্দেহের তালিকায় আসে শার্লকের নাম। নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে সে। এই হত্যারহস্যের তদন্তে নেমে শার্লক হোমস আবিষ্কার করে, এর পেছনে আছে এক আন্তর্জাতিক চক্র। এ ঘটনা পুরোপুরি বদলে দেয় শার্লকের জীবন।

সুবেদার (হিন্দি সিনেমা)

  • মুক্তি: প্রাইম ভিডিও (৫ মার্চ)
  • অভিনয়: অনিল কাপুর, রাধিকা মদন, সৌরভ শুক্লা, ফয়সাল মালিক
  • গল্পসংক্ষেপ: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সুবেদার অর্জুন মৌর্যকে ঘিরে গল্প। দীর্ঘদিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করার পর নিজের শহরে ফিরে দেখে, শহরটি অবৈধ বালু উত্তোলনকারী মাফিয়াদের কবলে পড়েছে। পরিস্থিতি ক্রমে ভয়ংকর হয়ে উঠলে অর্জুন আবার তার সৈনিকসুলভ কঠোরতা ও সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

বয়ফ্রেন্ড অন ডিমান্ড (কোরিয়ান সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (৬ মার্চ)
  • অভিনয়: জিসু, স ইন গুক
  • গল্পসংক্ষেপ: গল্পের কেন্দ্রীয় চরিত্র স মিরে কাজ করে ওয়েবটুন প্রযোজক হিসেবে। অতিরিক্ত কর্মব্যস্ত জীবনে প্রেমের জন্য একদমই সময় নেই তার। তাই বয়ফ্রেন্ড অন ডিমান্ড নামে একটি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপসে যোগ দেয়। সেখানে সে নিজের পছন্দমতো বিভিন্ন পুরুষ চরিত্রের সঙ্গে ডেট করতে পারে। এতে তার জীবনে অনেক রোমান্টিক ও মজার অভিজ্ঞতা যোগ হয়।

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

দর্শকদের স্বাধীনতা পুরস্কার উৎসর্গ করলেন হানিফ সংকেত

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

বগুড়ায় অনুষ্ঠিত হবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫

নারী দিবস উপলক্ষে স্বপ্নদলের সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনী

প্রীতমের সঙ্গে মেহজাবীনের অ্যাকশন

বড় পর্দায় গেম অব থ্রোনসের কাহিনি

ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান