হোম > বিনোদন

বাংলাদেশ-নেপাল যৌথ আয়োজনে সম্মাননা প্রদান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সম্মাননা পাওয়া শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক ও পেশাগত সহযোগিতাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজধানীর উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল এক্সিলেন্স অনার ২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। বাংলাদেশের আইডিয়া এক্সচেঞ্জ এবং নেপালের বিলক্ষণ ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্র, গণমাধ্যম, সংগীত, গবেষণা, ব্যবসা, সামাজিক নেতৃত্ব এবং সৃজনশীল কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ৩০ জন এবং নেপালের ১৬ জন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সমন্বয়ে নেতৃত্ব দেন আইডিয়া এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন।

সম্মাননা পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান, আকতানিন খায়ের তানিন, সুপিন বর্মণ, শ্যামল শিশির ও প্রযোজক শরিফ উল আনোয়ার সজ্জন; অভিনেত্রী নাজিয়া হক অর্ষা, মৌসুমী হামিদ, মার্শিয়া শাওন, তাসমিতা শিমু, আইনূন পুতুল, কাজী নওশাবা আহমেদ ও আফসানা মিমি; অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান, ফজলুল হক, সরকার রওনক রিপন, মোহাম্মদ রফিক, মো. রকিবুল হাসান প্রমুখ।

আয়োজন প্রসঙ্গে নির্মাতা খন্দকার সুমন বলেন, ‘গ্লোবাল এক্সিলেন্স অনার কেবল একটি সম্মাননা প্রদান অনুষ্ঠান নয়; এটি বাংলাদেশ ও নেপালের মধ্যে সংস্কৃতি, সৃজনশীলতা, পেশাগত উৎকর্ষ এবং মানবিক মূল্যবোধভিত্তিক সহযোগিতার একটি সেতুবন্ধ।’

বিশ্বকাপ উন্মাদনায় শোবিজ তারকারা

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

ভালোবাসার টানে শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা নিয়ে ‘লাইফলাইন’

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

‘ট্রেজার আইল্যান্ড’-এর কুখ্যাত জলদস্যু হচ্ছেন হিউ জ্যাকম্যান

নিয়ামুল মুক্তার ‘পথ’ সিনেমার মুখ্য চরিত্রে নাট্যজন দুলাল

শিল্পকলা একাডেমিতে নতুন নাটকের উৎসব