হোম > বিনোদন

‘পাবজি’র লাইভ-অ্যাকশন সিরিজ আনছে নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক

জনপ্রিয় ব্যাটল রয়্যাল ভিডিও গেম ‘পাবজি’ বা ‘প্লেয়ারআননোনস ব্যাটলগ্রাউন্ডস’ নিয়ে এবার লাইভ-অ্যাকশন সিরিজ নির্মাণ করছে নেটফ্লিক্স। সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বেও থাকছেন হলিউড তারকা ডোনাল্ড গ্লোভার।

ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড গ্লোভারের সঙ্গে মিলে এই সিরিজের চিত্রনাট্য লিখবেন ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন তাঁর ভাই স্টিফেন গ্লোভার। এর আগে এই দুই ভাই জনপ্রিয় সিরিজ ‘আটলান্টা’, ‘সোয়র্ম’, ‘গুয়াভা আইল্যান্ড’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর মতো সফল কাজে একসঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া সিরিজটির প্রযোজনায় নিয়ন টিভির মাইকেল শেফার, গিলগার ফাম উডিওর্জি এবং পাবজির মূল নির্মাতা প্রতিষ্ঠান ক্রাফটনের বিনোদন শাখাও যুক্ত থাকছে।

২০১৭ সালে বাজারে আসার পর থেকেই বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায় পাবজি। একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া এই গেমে প্রতিদিন যুক্ত থাকেন লাখ লাখ অ্যাকটিভ ইউজার। তবে গেমটিতে নির্দিষ্ট কোনো গল্প বা প্লট নেই। ১০০ জন খেলোয়াড়কে একটি দ্বীপে নামিয়ে দেওয়া হয় এবং শেষ জন পর্যন্ত টিকে থাকার লড়াই চলে। সম্পূর্ণ প্লটবিহীন একটি গেমকে কীভাবে লাইভ-অ্যাকশন সিরিজের গল্পে রূপ দেওয়া হবে, তা নিয়ে দর্শক ও গেমারদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। সিরিজটির সম্ভাব্য গল্পের বিস্তারিত প্লট আপাতত গোপন রাখা হয়েছে।

প্রজেক্টটি সফলভাবে আলোর মুখ দেখলে এটি হবে নেটফ্লিক্সের ভিডিও গেমভিত্তিক নির্মাণের দীর্ঘ তালিকায় সর্বশেষ সংযোজন।

বর্তমানে তারা ‘অ্যাসাসিনস ক্রিড’ নিয়ে একটি টিভি সিরিজ এবং ‘গিয়ারস অব ওয়ার’ নিয়ে একটি লাইভ-অ্যাকশন সিনেমা নির্মাণ করছে। পাশাপাশি ‘মাইনক্রাফট’ ও ‘ক্ল্যাশ অব ক্ল্যানস’-এর অ্যানিমেটেড সিরিজও তাদের পাইপলাইনে রয়েছে। এর আগে ‘স্প্লিন্টার সেল: ডেথওয়াচ’ এবং ‘সাইবারপাঙ্ক: এজরানার্স’-এর মতো সফল ভিডিও গেম অ্যাডাপ্টেশন উপহার দিয়েছে নেটফ্লিক্স।

আবারও বড় পর্দায় একসঙ্গে চঞ্চল-নিশো

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

‘ফেউ’ মুক্তির ঘোষণায় স্বস্তিতে মোস্তাফিজুর নূর ইমরান

মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’

তাহমিমা আনামের উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ

১৬ হলে মুক্তি পাচ্ছে ‘পোড়া প্রেম’

মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ

এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় শরিফুল রাজ