হোম > বিনোদন

যুদ্ধ নিয়ে সুজিত মোস্তফার গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী।

ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে—এমন শঙ্কার কথা ফুটে উঠেছে সংশয় জাগে গানের কথায়।

শিল্পীর কথাতেও ফুটে উঠল যুদ্ধের ভয়াবহতার কথা। সুজিত মোস্তফা বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে আসছি যুদ্ধ। যার গায়ে জোর বেশি, যার অস্ত্রসম্ভার বেশি, টেকনোলজি বেশি মজবুত, সে অন্যের ওপরে নির্দ্বিধায় চড়াও হচ্ছে। দুর্বলকে সে মানবাধিকার শেখাচ্ছে, অথচ নিজে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। কীভাবে যে মানুষ আর মানুষ থাকছে না, তার বর্ণনা দেওয়ার কোনো ভাষা নেই। তাই এই গান।’

সুজিত মোস্তফা আরও বলেন, ‘এই চরম যুদ্ধাবস্থা যে মানুষের ধ্বংস অনিবার্য করে তুলেছে, সেটা আমরা অনেকেই অনুধাবন করি, কিন্তু আমাদের কিছু করার থাকে না। হয়তো কখনো সাহিত্য, কবিতা, গানে তার কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি।’

গানের ভিডিও বানিয়েছেন সেলিম মাহমুদ স্বপন। সুজিত মোস্তফার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে নতুন এই গান। এর আগে গত জুন মাসে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের আহ্বানে শিরোনামহীন ব্যান্ড প্রকাশ করেছিল ‘যুদ্ধ’ শিরোনামের গান।

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী

২৪ বছরে এনটিভি

স্পাইডার-ম্যান সিনেমার প্রচারে টম হল্যান্ডের সঙ্গে মেসি

ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন

সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ে দিনব্যাপী আয়োজন

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

নেটফ্লিক্সের টাকা তছরুপের দায়ে হলিউড পরিচালকের কারাদণ্ড

মুস্তাফা মনোয়ারের প্রয়াণে শোকের ছায়া