হোম > বিনোদন > গান

পবিত্র রমজান উপলক্ষে ছয় শিল্পীর কণ্ঠে ইসলামিক গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

(বাঁ থেকে) মুহাম্মদ মিলন, তানজিল মিসবাহ, কাজী শুভ, লুৎফর হাসান, সামজ ভাই ও জিসান খান শুভ; ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’। লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান এবং সংগীত আয়োজন করেছেন তরিক আল ইসলাম।

দুঃখ, হতাশার মুহূর্তে বান্দার একমাত্র ভরসা আল্লাহ। মানুষের মুখাপেক্ষী না হয়ে কোরআনের নির্দেশনা মেনে আল্লাহর শরণাপন্ন হলে তিনি বান্দাকে আশ্রয় দেন, শান্তি দেন। এমন ভাবার্থে লেখা হয়েছে গানটি।

গানটি নিয়ে এর গীতিকার ও সুরকার লুৎফর হাসান বলেন, ‘এক গানে ছয় শিল্পীর অংশগ্রহণ নিঃসন্দেহে আনন্দের ব্যাপার। এ গানে আল্লাহর স্মরণ, শুকরিয়া আদায়, ধৈর্য ও মোনাজাতের মাধ্যমে হতাশা থেকে মুক্তি পাওয়ার কথা বলা হয়েছে। আশা করছি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

কণ্ঠশিল্পী কাজী শুভ বলেন, ‘গানের কথাগুলো খুব সুন্দর। কেবল রমজান মাসেই নয়, জীবনের যেকোনো মুহূর্তে গানটি মানুষের মনে প্রশান্তি এনে দেবে। আমার বিশ্বাস, ইসলামিক এই গান সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

মুহাম্মদ মিলন বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে লুৎফর ভাই পরিকল্পনা সাজিয়েছেন গানটির। ছয় শিল্পী মিলে এমন একটা গান করতে পেরে আমরা সবাই খুব আনন্দিত। ভক্তি নিয়ে গওয়ার চেষ্টা করেছি গানটি। সবার ভালো লাগলেই আমাদের ভালো লাগাটা বেড়ে যাবে বহুগুণ।’

লুৎফর হাসান জানিয়েছেন, ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে শিগগির প্রকাশ পাবে গানটির ভিডিও। পাশাপাশি শোনা যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

সাত গান নিয়ে আবারও ঈদে আসছে ‘ইমরান শো’

নয় বছর পর এক গানে ইমরান-নওমি

চয়নিকার টেলিফিল্মে একসঙ্গে ডলি জহুর, সেলিম, দীপা ও রিচি

পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাবেন খিজির হায়াত

বার্লিনালে শেষ পর্যন্ত রাজনৈতিক সিনেমার জয়

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

মোশাররফ-চঞ্চলকে নিয়ে সিনেমা বানাতে চান ব্রাত্য বসু

৬ সিনেমার টিভি প্রিমিয়ার

শংকরের উপন্যাস নিয়ে যত সিনেমা

চার দশক পর একসঙ্গে ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান