হোম > বিনোদন

ফিল্ম ফেডারেশনের সভাপতি মসিহউদ্দিন শাকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিল্ম ফেডারেশনের নতুন সভাপতি মসিহউদ্দিন শাকের। ছবি: সংগৃহীত

বরেণ্য চলচ্চিত্রকার ও স্থপতি মসিহউদ্দিন শাকের ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) সভাপতি নির্বাচিত হয়েছেন। ১২ জুলাই ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এফএফএসবির সহসভাপতি চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক শৈবাল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় সভায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সংগঠনটির সভাপতি স্থপতি ও জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী লাইলুন নাহার স্বেমি গত ১২ ফেব্রুয়ারি প্রয়াত হন। সভাপতির দায়িত্ব পালনরত অবস্থায় তাঁর প্রয়াণের পাঁচ মাস পর দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে নেতৃত্বদানের জন্য এফএফএসবির নতুন সভাপতি নির্বাচিত হলেন মসিহউদ্দিন শাকের।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ছবি ‘সূর্য দীঘল বাড়ী’র নির্মাতাদের একজন মসিহউদ্দিন শাকের। তিনি ছাত্রজীবন থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন কর্মী ছিলেন।

গত শতাব্দীর ষাটের দশক থেকে তিনি চলচ্চিত্র সংসদ সংগঠক, চলচ্চিত্র শিক্ষক, চলচ্চিত্রবিষয়ক সংকলন সম্পাদনা, আলোচনা, প্রবন্ধ উপস্থাপনাসহ চলচ্চিত্রের বুদ্ধিবৃত্তিক কাজে অংশগ্রহণ করেন। এফএফএসবির নবনির্বাচিত সভাপতির দায়িত্ব গ্রহণের আগপর্যন্ত তিনি সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

নিশোর উপস্থাপনায় ঈদের আনন্দমেলায় তারার মেলা

‘ছুটির গল্প’ পডকাস্টের প্রথম অতিথি সেলিম ও রোজী

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: টিকিট বিক্রি ও দর্শক সমাগমে ভাঙল গত বছরের রেকর্ড

সালমান-ভক্তের গল্পে তৈরি হলো ‘লাভ ৯৬’

জন্মদিনে সুবিধাবঞ্চিতদের বড় অঙ্কের অনুদান দিলেন আইইউ

নিউইয়র্কে ফরিদুর রেজা সাগরকে সংবর্ধনা

বাংলা সিনেমাকে প্রাধান্য দিয়ে শুরু হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঈদ উপলক্ষে টিভিতে ‘প্রিন্স’, ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

অশ্রুসিক্ত চোখে কারিনাকে বিদায়