হোম > বিনোদন

অভিনেত্রী ঝিলিককে হত্যার অভিযোগ, স্বামী সাইফুল্লাহ গ্রেপ্তার

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আসমা ঝিলিক; ছবি: সংগৃহীত

শুক্রবার দুপুরে মারা গেছেন অভিনেত্রী আসমা ঝিলিক। তিনি নাটক ও সিনেমায় অভিনয় করতেন। শাকিব খান অভিনীত ‘রংবাজ’ সিনেমায়ও অভিনয় করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা সনি রহমান ও পরিবারের সদস্যরা। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঝিলিকের স্বামী সাইফুল্লাহর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করা হলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের দাবি, রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে সেখানেই মৃত্যু হয় ঝিলিকের।

নিহত ঝিলিকের বোন রেশমি আক্তার লোপা ফেসবুকে লিখেছেন, ‘আমার কলিজার টুকরা বোনকে শুক্রবার দুপুর দেড়টায় ওর হাজব্যান্ড ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলের ৮ তলা থেকে ফেলে দেয় এবং সে মারা যায়। তার কিছুক্ষণ আগেই আমার বোনের সঙ্গে ভিডিওকলে স্বাভাবিক কথা হয়েছে, গল্প করেছি। আমি কিছু লিখতে পারছি না। সবাই আমার বোনের জন্য দোয়া করেন।’

অভিনেত্রীর ভাই মোজাম্মেল হক শনিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘আমার বোন আসমা ঝিলিক ও তাঁর স্বামী সাইফুল্লাহ বাংলাদেশ মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ৮ তলা থেকে আসমাকে নিচে ফেলে দেন সাইফুল্লাহ। নিচে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।’

নিহতের পরিবারের পক্ষ থেকে ঝিলিককে বহুতল ভবন থেকে ফেলে পরিকল্পিত খুনের দাবি করা হলেও পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ভবন থেকে ফেলে হত্যার স্পষ্ট প্রমাণ মেলেনি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।’

তিনি আরও জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা করছে পুলিশ। অভিযুক্ত সাইফুল্লাহ এখন জেলহাজতে রয়েছেন।

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

নিজেকে কখনো নায়ক মনে করি না

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

এসভিএফ আলফা আইয়ের আরও তিন সিনেমায় নিশো

সংস্কৃতি খাতের প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রতিদিনের ধারাবাহিক