হোম > বিনোদন > গান

আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতম হাসানের

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রীতম হাসান। ছবি: সংগৃহীত

ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম। তবে গত কয়েক বছর সিনেমার আইটেম গানে পাওয়া যাচ্ছিল তাঁকে। এবার সিনেমার আইটেম ঘরানার গান থেকেও বিরতির ঘোষণা দিলেন প্রীতম।

মৌলিক গানের মতো সিনেমার গানেও নিজের জাত চিনিয়েছেন প্রীতম হাসান। তাঁর ঝুলিতে আছে ‘লাগে উরা ধুরা’, ‘চাঁদ মামা’, ‘লিচুর বাগান’-এর মতো জনপ্রিয় গান। শাকিব খানের ঈদের সিনেমার আইটেম গান মানেই ছিল প্রীতম হাসান। গত চারটি ঈদে এমন দৃশ্য ছিল নিয়মিত। এই রোজার ঈদেও শাকিবের ‘প্রিন্স’ সিনেমার জন্য আইটেম গান বানিয়েছেন তিনি। ‘জ্বালা জ্বালা’ শিরোনামের গানটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

প্রীতম জানান, কয়েক বছর ধরে রুনা লায়লার সঙ্গে গান করার পরিকল্পনা করছিলেন তিনি। চিন্তা করছিলেন এমন কিছু করার, যেখানে ভিন্নভাবে রুনা লায়লাকে উপস্থাপন করা যায়। তাই অপেক্ষা করছিলেন সঠিক সময়ের। তিন মাস আগে সেই সুযোগ সৃষ্টি হয় প্রিন্স সিনেমার মাধ্যমে। রুনা লায়লার সঙ্গে গানের খবর দেওয়ার সময়েই সিনেমার ড্যান্স ট্র্যাক থেকে বিরতির কথা জানান প্রীতম।

প্রীতম বলেন, ‘কিছু সময়ের জন্য সিনেমার ড্যান্স ট্র্যাকে কণ্ঠ দেওয়া থেকে বিরতি নিচ্ছি। নতুন কিছু না করার সুযোগ থাকলে আসব আবার। আপাতত হয়তো ফিরে যাব “শরতের শেষ থেকে”, “মরে যাক”, “খোকা”-এর মতো গানে। যেখানে একটু হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি। আমার সিনেমার কাজ নিয়ে যাঁরা সাপোর্ট করেছেন, এমনকি সমালোচনাও করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

গানের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রীতম। এই ঈদে ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। শিহাব শাহীনের পরিচালনায় মানসিভ নামের এক হ্যাকারের চরিত্রে দেখা গেছে তাঁকে। এতে প্রীতমের সঙ্গে আছেন মেহজাবীন চৌধুরী। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে প্রীতম অভিনীত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’।

আরটিভির নতুন ধারাবাহিক ‘মিডল ক্লাস ফ্যামিলি’

এপ্রিলে শুরু হচ্ছে অ্যাভাঁগার্ডের পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ আটকে দেওয়ায় ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা

মেসির প্রসঙ্গ টেনে শাকিব খানকে নিয়ে যা বললেন মিশা সওদাগর

জন্মদিনে রকস্টার লুকে হাজির হলেন শাকিব খান

সিনেমার প্রচারে ঢাকায় এলেন শাকিবের নায়িকা জ্যোতির্ময়ী

ঢালিউডের নয়া ভিলেন সোহেল মণ্ডল

আবার মঞ্চে আসছে ‘রাত ভ’রে বৃষ্টি’

তুর্কি সিরিজ ‘ভেন্ডেটা’র জনপ্রিয়তা ছড়িয়েছে ৭০টির বেশি দেশে

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান