হোম > বিনোদন > সিনেমা

অ্যামাজন প্রাইমে রাজের ‘ওমর’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘ওমর’ সিনেমার দৃশ্য; ছবি: সংগৃহীত

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশিত হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। অন্য ভাষাভাষীর দর্শকদের সুবিধার্থে যুক্ত করা হয়েছে ইংরেজি সাবটাইটেল। থ্রিলার, টুইস্ট ও কমেডিনির্ভর সিনেমাটি গত বছর ঈদুল ফিতরে (২৬ এপ্রিল) বড় পর্দায় মুক্তি পায়।

গল্পের শুরুতেই দেখা যাবে প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। ঘটনাস্থলে থাকা ওমর ও বদি খুনের ঘটনায় একে অপরকে দায়ী করতে থাকে। নিজেদের বাঁচাতে তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। ওমর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। বদির ভূমিকায় নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও আইমন সিমলা। একটি গানে নেচেছেন ভারতের দর্শনা বণিক। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। সিনেমাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে।

মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে ‘ওমর’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।

নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি আন্তর্জাতিক পরিসরে মুক্তি পাওয়ায় কলাকুশলীসহ সবাই বেশ আনন্দিত। দেশ-বিদেশের দর্শকদের মন জয় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আইনি ব্যবস্থা নিচ্ছেন মেহজাবীন

বাফটায় এবার বড় বিস্ময় রবার্ট আরামায়ো

এবার ঈদে অ্যাকশন চরিত্রে প্রীতম হাসান

পবিত্র রমজান উপলক্ষে ছয় শিল্পীর কণ্ঠে ইসলামিক গান

সাত গান নিয়ে আবারও ঈদে আসছে ‘ইমরান শো’

নয় বছর পর এক গানে ইমরান-নওমি

চয়নিকার টেলিফিল্মে একসঙ্গে ডলি জহুর, সেলিম, দীপা ও রিচি

পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাবেন খিজির হায়াত

বার্লিনালে শেষ পর্যন্ত রাজনৈতিক সিনেমার জয়

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’