হোম > বিনোদন > বলিউড

সিকান্দারের ট্রেলারে ঝড় তুললেন সালমান খান

বিনোদন ডেস্ক

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

রোজার ঈদ মানেই সালমান খানের সিনেমা। এই ঈদেও তিনি আসছেন নতুন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে। এতে প্রথমবারের মতো সালমানের নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ৩০ মার্চ। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিকান্দারের ট্রেলার।

সিকান্দারের ট্রেলারে সালমান খানকে দেখা যাচ্ছে বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা হিসেবে। গরিবের রবিনহুড তিনি। তার স্ত্রীর চরিত্রে দেখা গেল রাশমিকা মান্দানাকে। একটি ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছায় সিকান্দার, সেখানে সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। ৩ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের সিকান্দারের ঝলক বলিউডের অন্যতম দীর্ঘ ট্রেলার।

সিকান্দারের ট্রেলারে সালমানের অ্যাকশন। ছবি: সংগৃহীত

ট্রেলারের শুরুতে দেখা গেল সালমানের অ্যাকশন। দুর্দান্ত সব অ্যাকশনে ঘায়েল করেছেন শত্রুদের। ডায়ালগবাজি ও তীব্র অ্যাকশনে সমৃদ্ধ ট্রেলারটি আশি ও নব্বইয়ের দশকের হিন্দি সিনেমার কথা মনে করিয়ে দেয়। এতে নানা পরিচয় সিকান্দারের। কেউ তাকে বলে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’। তার মুখে শোনা গেল গরমাগরম অনেক সংলাপ, যা শুনে দর্শক হাততালি দিতে বাধ্য। এই যেমন, ‘না বুঝে এক শ ভুল করলেও ক্ষমা পেতে পারো, কিন্তু ইচ্ছা করে একটা ভুল করলেও কোনো মাফ নেই’।

নজর কেড়েছে রাশমিকার সঙ্গে সালমানের দুর্দান্ত রসায়ন। সালমান ও রাশমিকা ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। পরিচালনা করেছেন ‘গজনী’, ‘থুপাক্কি’, ‘আকিরা’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা এ আর মুরুগাদোস। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।

সিকান্দার সিনেমায় সালমান ও রাশমিকা। ছবি: সংগৃহীত

সালমানের সঙ্গে মুরুগাদোসের এটি প্রথম কাজ। পরিচালক জানিয়েছেন, সিকান্দার বিশেষভাবে সালমানের ভক্তদের কথা ভেবেই তৈরি করা হয়েছে। ট্রেলার দেখে খুশি সবাই। এবার সিনেমা হলে কতটা সাড়া ফেলতে পারেন সিকান্দাররূপী সালমান, সেটাই দেখার পালা।

দেখুন ‘সিকান্দার’ সিনেমার ট্রেলার:

নারী দিবস উপলক্ষে স্বপ্নদলের সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনী

প্রীতমের সঙ্গে মেহজাবীনের অ্যাকশন

বড় পর্দায় গেম অব থ্রোনসের কাহিনি

ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায়

সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তানজিন তিশা

মারা গেছেন অভিনেতা বৈদ্যনাথ সাহা