হোম > বিনোদন > সিনেমা

ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আগামী ৮ থেকে ১০ জানুয়ারি বগুড়া শহরের মধুবন সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হবে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬। এটা হতে যাচ্ছে উৎসবের ষষ্ঠ আসর। আয়োজন করছে পুণ্ড্রনগর ফিল্ম সোসাইটি বগুড়া। এবারের উৎসবে ৫টি ক্যাটাগরিতে ৩২টি দেশের ৭১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বগুড়া উৎসবে শর্টফিল্ম, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম ও ওপেন ডোর শর্ট—এই পাঁচ ক্যাটাগরিতে সিনেমা জমা নেওয়া হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতেই সেরা নির্বাচন করা হবে। পুরস্কার হিসেবে থাকবে সম্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ।

প্রতিটি ক্যাটাগরিতে সেরা নির্বাচনের জন্য থাকছে ভিন্ন জুরিবোর্ড। বোর্ডে থাকছেন দেশ-বিদেশের অভিজ্ঞ নির্মাতা, ফিল্ম স্কলার ও কিউরেটররা। এই তালিকায় আছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, মোহাম্মদ রাকিবুল হাসান, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, রাশিয়ার চলচ্চিত্র বিশেষজ্ঞ আনাস্কিন সার্জে, নির্মাতা আলেক্সান্ডার মোরোও, ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি, ইরানের নির্মাতা মারিয়ম ঘাসেমি, নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান সন্তোষ সুবেদী প্রমুখ।

স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’

ঈদে ঢালিউড সিনেমায় অভিষেক হলো যাঁদের

স্বাধীনতা দিবস ও নাট্য দিবসকে ঘিরে শিল্পকলায় নানা আয়োজন

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ফজলুর রহমান বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

প্রকাশ পেল ‘মোয়ানা’র ট্রেলার, চমকে দিলেন ডোয়াইন জনসন

বিটিএসের ‘কামব্যাক’ ঝড়, নেটফ্লিক্সে দেখল ১৮.৪ মিলিয়ন দর্শক

জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে প্রিন্সের প্রদর্শনী চালু, নতুন সিনেমার শুটিং শুরু করলেন শাকিব খান

সাংহাইয়ে আরমীন মূসার কনসার্ট, থাকছে আব্বাসউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

নতুন প্রজন্মের উদ্দেশে নতুন আয়োজনে ‘প্রথম বাংলাদেশ’